এক্সপ্লোর

Mamata On Jalpaiguri Storm: জলপাইগুড়িতে মৃত ৫ , আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Compensation Jalpaiguri Storm: মাত্র কয়েক মিনিটের ঝড়। তাতেই লন্ডভন্ড এলাকা। ইতিমধ্যেই চালসা থেকে আলিপুরদুয়ারের দিকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী..

উত্তরবঙ্গ: জলপাইগুড়িতে ঘূর্ণিঝড় (Jalpaiguri Storm) বিপর্যয়ের জেরে মৃত ৫ , আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। ইতিমধ্যেই চালসা থেকে আলিপুরদুয়ারের দিকে রওনা দিয়েছেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গের দিকে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোাপাধ্যায় (Abhishek Banerjee)।  

গতকাল দুপুর সাড়ে ৩টে নাগাদ আকাশ কালো করে ঝড় ওঠে। চার মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যায় জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড়ে সবথেকে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ির বার্নিশ গ্রাম। ভেঙে পড়েছে কয়েকশো বাড়ি। প্রচুর গাছ উপড়ে পড়েছে। বিদ্যুৎহীন একাধিক এলাকা। এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে গভীর রাতে বার্নিশ গ্রামে ত্রাণ শিবিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। কথা বলেন এলাকাবাসীর সঙ্গে। মৃত্যু হয়েছে ৫ জনের, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  আহত শতাধিক। ভেঙে পড়েছে কয়েকশো বাড়ি। প্রচুর গাছ উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঝড়ের তাণ্ডবের চিহ্ন সর্বত্র।কোথাও উল্টে পড়ে আছে গাড়ি। প্রচুর গবাদি পশুর মৃত্যু হয়েছে। 

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল রাজ্য। সাম্প্রতিককালে কয়েকমিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল উত্তর ২৪ পরগনার অশোকনগর একটি এলাকা। ঝড় হয়েছিল দুর্গাপুরেও। তবে সাম্প্রতিককালে যতগুলি ঝড় হয়েছে, তার মধ্যে জলপাইগুড়ির এই ঘূর্ণিঝড় ভয়াবহ।মিনিট চারেকের প্রলয়। আর তাতেই লন্ডভন্ড উত্তরবঙ্গের তিন জেলা। ধূলিসাৎ হয়ে গিয়েছে কয়েকশো ঘরবাড়ি। কোথাও টিনের চাল উড়ে গিয়ে পড়েছে গাছের মাথায়। উপড়ে পড়েছে বড় বড় গাছ। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে প্রচুর গবাদি পশুর মৃত্যু হয়েছে। ঝড়ে তছনছ হয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমির ফসল। চারদিকে শুধু ধ্বংসলীলার ছবি। রবিবার বিকেলে কয়েক মিনিটের ঝড়। একেবারে ভেঙেচুরে তছনছ করে দিয়ে গেছে জলপাইগুড়ি ও ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। জলপাইগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সেনপাড়ার একাধিক বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

আরও পড়ুন, ঘূর্ণিঝড়ে-বিধ্বস্ত জলপাইগুড়ি মুখ্যমন্ত্রী যেতেই তোপ শুভেন্দুর, বললেন..

জলপাইগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলেন, আমরা দিশা পাচ্ছি না। কোন দিকে যাব। বাচ্চাটা চেঁচাচ্ছে, মা কী করব এখন, মারা যাব নাকি আমরা? বাঁচব না মনে হয়। তখন ওই কোণার মধ্যে গিয়ে লুকিয়েছি। বাচ্চা নিয়ে কোথায় যাব? আমার ছেলে নেই, আমার স্বামী নেই, এখন কী করি? তখন মেয়েকে ডাকি। মেয়ে রাস্তা থেকে বাড়ি আসতে পারছে না। এই ওয়ার্ডেরই বাসিন্দা ওহিদুল ইসলাম। তাঁর বাড়ি বলতে আর কিছুই নেই। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর স্ত্রী। গুরুতর জখম মহিলার স্বামী ওহিদুল ইসলাম বলেছেন, ও বাড়িতে আসতে না পেরে মুদিখানার দোকানে লুকিয়েছিল। দোকান শুদ্ধ চাপা পড়ে গেছে ওর উপরে, গাছ পড়েছিল। প্রায় আধঘণ্টা পরে অন্য লোক উদ্ধার করেছে। প্রবল ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে আলিপুরদুয়ারের ১ নম্বর ব্লকের তপসিখাতা, কুমারগ্রামের উত্তর হলদিবাড়ি ও ফালাকাটার জটেশ্বর এলাকায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget