এক্সপ্লোর

Jalpaiguri Storm: ঝড়ের পর জলপাইগুড়ির পরিস্থিতি দেখতে বাগডোগরা পৌঁছলেন রাজ্যপাল

Governor On Jalpaiguri Cyclone: বাগডোগরা পৌঁছলেন রাজ্যপাল, এলাকায় গিয়ে প্রাকৃতিক দুর্যোগে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি..

উত্তরবঙ্গ: ঝড়ের (Jalpaiguri Cyclone Storm) পর জলপাইগুড়ির পরিস্থিতি দেখতে সকালেই বাগডোগরা পৌঁছলেন রাজ্যপাল  CV আনন্দ বোস (Governor CV Ananda Bose)। এলাকায় গিয়ে প্রাকৃতিক দুর্যোগে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি।

রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল। রাজভবনে প্রস্তুত রাখা হয়েছে পিস রুম, খোলা হয়েছে জরুরি সেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে যোগাযোগ রাখছে রাজভবন। মাত্র কয়েক মিনিটের ঝড়। তাতেই লন্ডভন্ড এলাকা। উপড়ে পড়েছে গাছ, ভেঙে গিয়েছে বাড়ি।ঝড় কেড়ে নিয়েছে ৫ জনের প্রাণ। ভেঙে পড়েছে কয়েকশো বাড়ি। প্রচুর গাছ উপড়ে পড়েছে। এখনও বিদ্যুৎহীন একাধিক এলাকা।

গতকাল পশ্চিমি ঝঞ্জার প্রভাবে জলপাইগুড়ি , কোচবিহার, আলিপুরদুয়ারে ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়েছে।আচমকা ঝড়ে সর্বস্ব হারিয়েছেন। বাড়িতে যে আলমারিতে রাখা ছিল সামান্য কিছু সঞ্চিত সম্পদ, সেই আলমারি পর্যন্ত ঝড়ে উড়ে গেছে। আক্ষরিক অর্থেই আজ তাই পথে বসেছেন ময়নাগুড়ির বার্নিশের কলেন রায়।  ভেঙে পড়েছেন হতাশায়। ঝড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৯ জন।

অনেকেরই চোখে মুখে এখনও আতঙ্ক।আর এই ঘটনার খবর পেয়েই রবিবার রাতে বিশেষ বিমানে উত্তরবঙ্গে পৌঁছলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বাগডোগরা বিমান বন্দরে নেমে রাতেই পৌঁছে যান জলপাইগুড়ি। এই ঘটনার খবর পেয়েই সোশাল মিডিয়ায় পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, এক্স হ্যান্ডলে পোস্ট করে জানালেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি, রাজভবন সূত্রে খবর, সোমবার সিভি আনন্দ বোস,  আহত এবং মৃতদের পরিবারের সঙ্গেও দেখা করবেন তিনি। রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ জলপাইগুড়ি সহ আরও দুই জেলায় ঝড়ের তাণ্ডব শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই বদলে যায় পরিস্থিতি জলপাইগুড়ি সদর ব্লকের সেন পাড়া এলাকার দুই বাসিন্দার মৃত্য়ু হয়েছে এই ঘটনায়। তার মধ্য়ে একজনের ম়ৃত্য়ু হয়েছে গাছে চাপা পড়ে। এছাড়াও ময়নাগুড়ির বার্নিশে দুজনের মৃত্যু হয়েছে। সেখানে যান শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব।

আরও পড়ুন, আজ সকালে পেট্রোল সস্তা কোন শহরে ? কী দর কলকাতা-সহ জেলার পাম্পগুলিতে ?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget