এক্সপ্লোর

Kashmir Bus Accident : ত্রস্ত কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, খাদে ছিটকে পড়ল বাস, ছুটে এল সেনা

Jammu Kashmir bus accident :  জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় মঙ্গলবার এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ঘটেছে ২ বাস যাত্রীর। 

শ্রীনগর:  যুদ্ধ আতঙ্ক উপত্যকা জুড়ে। স্বাভাবিক জীবন সেই থেকে গিয়েছে ২২ এপ্রিল। পহেলগাঁও হামলার পর কাশ্মীর যেন সারা দেশের মানুষের কাছে মৃত্যু উপত্যকা। সারাক্ষণ সেনার টহল। একের পর এক জঙ্গি ও জঙ্গি সহায়কদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী। দিনরাত চলছে চিরুনিতল্লাশি। সারা রাত শোনা যাচ্ছে গুলির শব্দ, সীমান্তের ওপার থেকে। এপার দিচ্ছে জবাব। গেলা বারুদের গন্ধে বাতাস ভারী ভূস্বর্গের। এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।   জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় মঙ্গলবার ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ঘটেছে ২ বাস যাত্রীর। 

পুঞ্চে বাস উল্টে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত ৩৫ জন। পুঞ্চ জেলার সরকারি হাসপাতালের বিএমও মহম্মদ আশফাক চৌধুরী জানিয়েছেন, দুজনের মৃত্যু হয়েছে এবং ৩৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। তিনি আরও জানান, আমরা পাঁচজনকে এখান থেকে রেফার করেছি। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের এখানেই চিকিৎসা চলছে। আমরা পাঁচজনকে রেফার করেছি যাতে তাঁদের যথাযথ চিকিৎসা হয়। দুর্ঘটনার পর প্রশাসন, পুলিশ ও সিআরপিএফ সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে হাত লাগায়। 

সংবাদ সংস্থা পিটিআই-সূত্রে খবর, একটি প্রাইভেট বাস পথ থেকে ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয় তখনই। সূত্রের খবর,  বাসটি ঘানি গ্রাম থেকে মেন্ধেরের দিকে যাচ্ছিল, সেই সময় সকাল ৯টা ২০ মিনিট নাগাদ মানকোট এলাকার সংগ্রা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। পুলিশ, সেনা ও সিআরপিএফ জওয়ানরাও উদ্ধার কাজে অংশ নেয়। মৃতদের নাম মহম্মদ মজিদ (৪৫ বছর),  নূর হোসেন ( ৬০ বছর )।  আহতদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।

আশফাক চৌধুরী জানিয়েছেন, নয় জন আহতের অবস্থা গুরুতর, যাদের মধ্যে পাঁচজনকে বিশেষ চিকিৎসার জন্য জম্মু সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে (জিএমসি) রেফার করা হয়েছে। তিনি বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ১৫টি অ্যাম্বুলেন্স পাঠিয়ে ছিলাম।”

 #WATCH | J&K | Two passengers dead, 25 injured in bus accident Ghani Mendher in Poonch district; Injured rescued and evacuated to sub-district hospital in Mendhar pic.twitter.com/iFYOLvxqUh

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget