এক্সপ্লোর

Jamuria Blast : সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ, প্রাণ গেল বালকের

Jamuria Blast Child Death : জামুড়িয়ার  বাহাদুরপুরের ভর সন্ধের ঘটনা। ভয়ঙ্কর এক শব্দে কেঁপে ওঠে চারিদিক।

কৌশিক গাঁতাইত,  জামুড়িয়া :  এক নিমেষে যেন শ্মশানের আঁধার নেমে এল গেরস্ত বাড়িতে। ১০ বছরের ছেলেটার দৌড়ঝাঁপে গমগম করত বাড়িটা। কিন্তু একটা মুহূর্ত। একটা ভয়ঙ্কর শব্দ। কেঁপে উঠল সবকিছু। তারপর সব শেষ। 

জামুড়িয়ার  বাহাদুরপুরের ভর সন্ধের ঘটনা। ভয়ঙ্কর এক শব্দে কেঁপে ওঠে চারিদিক। এমন সে আওয়াজ, এলাকার মানুষই শিউরে ওঠেন। বাড়িতে ছিল ১০ বছরের একটি ছেলে।  সিলিন্ডার বিস্ফোরণ কেড়ে নিল তার প্রাণ। 

ভয়ঙ্কর এই দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে বাড়ি যেন ধ্বংসাবশেষ।  বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ ভেঙে পড়ে। বাড়ি চাপা পড়ে আহত হন একই পরিবারের ৬ জন। আর শেষ হয়ে যায় ১০ বছরের প্রাণ। 

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেয় দয়াময় মণ্ডলের বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ হয়। স্থানীয়রাই বাড়ির বাসিন্দাদের উদ্ধার করে বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু  বালকটিকে বাঁচানো যায়নি। যদিও তার মৃত্যুতে স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিকাঠামো না থাকার অভিযোগ তুলেছে এলাকার মানুষ। এই ঘটনার পরই হাসপাতাল চত্বরে তৈরি হয় উত্তেজনা। জামুড়িয়া-পাণ্ডবেশ্বর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পুলিশের আশ্বাসে একঘণ্টা পর অবরোধ ওঠে।

আরও খবর :

যুদ্ধের প্রতিবাদ, রাশিয়ায় ব্যবসা বন্ধ করছে কোকা-কোলা, পেপসি, ম্যাকডোনাল্ড, স্টারবাকস

টাকা দিতে রাজি না হওয়ায় একাকী মহিলাকে খুন

দুর্ঘটনায় পা হারানো ভিখারিকে নকল পায়ের জন্য টাকা দিতে রাজি না হওয়ায় একাকী মহিলাকে খুন। উত্তর ২৪ পরগনার ইছাপুরের ওই খুনের ঘটনায় ২ দিনের মধ্যে কিনারা করল পুলিশ। গ্রেফতার অভিযুক্ত। রবিবার বাড়ি থেকে উদ্ধার হয় ৭২ বছরের সিক্তা চট্টোপাধ্যায়ের গলাকাটা মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, অসহায়, দুঃস্থদের টাকাপয়সা দিয়ে সাহায্য করতেন মহিলা। সেই সূত্রেই অভিযুক্ত অঞ্জন চৌধুরীর সঙ্গে পরিচয়। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকবছর আগে ছিনতাই করতে গিয়ে পা কাটা যায় ধৃতের। মহিলা তাঁকে নকল পায়ের জন্য ১৫ হাজার টাকা দেবেন প্রতিশ্রুতি দেন। অভিযোগ, রবিবার সেই টাকা চাইতে আসে অভিযুক্ত। এ নিয়ে মহিলার সঙ্গে বচসার জেরে ওই দুষ্কৃতী গলায় শাড়ির আঁচল পেঁচিয়ে মহিলার শ্বাসরোধ করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে ফল কাটার ছুরি দিয়ে গলার নলি কেটে দেয় বলে অভিযোগ। গতকাল গাড়ুলিয়া থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে নোয়াপাড়া থানার পুলিশ।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget