এক্সপ্লোর

Jawhar Sircar: 'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের

Kolkata News: আর জি কর কাণ্ড নিয়ে যাদবপুরে আয়োজিত গণ কনভেনশনে বক্তৃতা করতে গিয়েই এমন মন্তব্য করেছেন জহর।

কলকাতা: আর জি কর কাণ্ডের বিরুদ্ধে শহরে প্রতিবাদ, মিছিল চলছে এখনও। মহালয়ার সকালে কলতায় মহামিছিল বের করেছেন চিকিৎসক, সাধারণ মানুষ। আর সেই আবহে ফের রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূলের সদ্য পদত্যাগী সাংসদ জহর সরকার। অন্য রাজ্যে বার বার সরকার পাল্টানোর উদাহরণ টেনে আনলেন তিনি। রাজ্যবাসীর রাজনৈতিক ভুল ধরিয়ে দিলেন জহর। (Jawhar Sircar)

আর জি কর কাণ্ড নিয়ে যাদবপুরে আয়োজিত গণ কনভেনশনে বক্তৃতা করতে গিয়েই এমন মন্তব্য করেছেন জহর। তাঁকে বলতে শোনা যায়, "আমরা তখন ছোকরা ছিলাম। ল্যাম্পপোস্টগুলি ছোট ছোট ছিল। দাদারা মই দিয়ে বলল, ল্যাম্পের উপর সেলোফেন লাগা। বাম এসে গিয়েছে। আমরা লাগালাম, সারা কলকাতা লাল হয়ে গেল।" (Kolkata News)

জহর আরও বলেন, "আবার দু'-দু'বার সরকার তাড়িয়ে দেওয়া হল। কংগ্রেস যে '৭৭-এ বিদায় নিয়েছে, একেবারে বিদায় গিয়েছে। আর কোনও নির্বাচনে দাঁড়াতে পারছে না। ৩৪ বছর রাজত্বের পর বামকে যে বিদায় দিয়েছে, আর কিন্তু মুখ তুলে উঠতে পারছিল না। সেটা এখন আর বলব না, কোনও কারণে পারছিল না। ১৪ বছর ধরে দেখছি, কিছুতে, কোথাও দাঁড় করাতে পারছে না। ভাল ছাত্র, লোকাল ছেলে আনছে। কিন্তু পারছে না। ওই একবার বের করে দিলে, তার পর কিন্তু ইতিহাসের পাতায় মিশে যাবে, মনে রাখবেন।"

বাংলার রাজনৈতিক ইতিহাসের সঙ্গে অন্য রাজ্যের তুলনা টেনে জহর আরও বলেন, "এখানে আমাদের যেটা ভুল হয়েছে, রাজনৈতিক ভুল হয়েছে। প্রত্যেক রাজ্যে যেমন চাপাতির মতো ওলট-পালট করা হয়, রাজস্থানে দেখুন, একবার বিজেপি, একবার কংগ্রেস। দ্বিদলীয় নীতি মেনে একবার ডিএমকে, একবার এআইডিএমকে। লজিক বোঝা যায় না। দু'টো দলই এক সব ব্যাপারে। কিন্তু উল্টে-পাল্টে আনে, যা আমরা অনুসরণ করিনি। আমরা একবার যাকে দিই (ভোট), একেবারে সারাজীবন তার নামে...তোমার সঙ্গে, তোমারই জন্য বলে লেগে থাকি। তার পর হতাশ হয়ে বলি, এবার যাকে পাব বাবা...এবার ছেড়ে দাও আমাদের।"

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা দেশ যখন উত্তাল, প্রতিবাদ, মিছিলে শহর কলকাতা যখন মুখরিত,সেই সময় আচমকা তৃণমূল সাংসদের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন জহর। সাংসদ পদ তো বটেই, রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর জি কর কাণ্ডে তো বটেই, দুর্নীতি, দাদাগিরি নিয়ে দলের ভূমিকা নিয়ে চিঠিতে অসন্তোষ উগরে দেন তিনি। সেই থেকে বারং বার তৃণমূলের সমালোচনায় সরব হয়েছেন তিনি। অন্য রাজ্যে ক্ষমতার পালাবদলের প্রসঙ্গ টেনে এবার যে মন্তব্য করলেন তিনি, তাও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

বামেদের নিয়ে জহরের মন্তব্যও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর জি কর নিয়ে প্রতিবাদ এবং মিছিলে একাধিক বার বামেদের সক্রিয় ভূমিকার কথা উঠে এসেছে। তাই বামেরা মুখ তুলে উঠতে 'পারছিল না'র উপর যেভাবে জোর দিয়েছেন তিনি, তা-ও নজর কেড়েছে।

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget