এক্সপ্লোর

BJP: 'যুদ্ধ জয়ের ক্ষেত্রে নিয়ম না মানা সেনা কাজে আসে না', জয়প্রকাশের তৃণমূলযোগে কটাক্ষ সুকান্তর

Jay Prakash Majumdar Joins TMC: নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়ে শাসক শিবিরে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার। তাঁর যোগদান নিয়ে কটাক্ষ সুর শোনা যায় রাজ্য বিজেপির সভাপতির গলায়।  

কলকাতা: তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সোমবার, বিদ্রোহী বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বৈঠকে দেখা যায়, দল থেকে সাময়িক বরখাস্ত হওয়া জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে। এরপরই মঙ্গলবার, নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়ে শাসক শিবিরে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার। তাঁর যোগদান নিয়ে কটাক্ষ সুর শোনা যায় রাজ্য বিজেপির সভাপতির গলায়।  

জয়প্রকাশ মজুমদারের তৃণমূলের যোগদান নিয়ে সুকান্ত মজুমদার বলেন, "ওনাকে দল সাময়িকভাবে সাসপেন্ড করেছিল। এই দলে তো ছিলেন না। তাই এরপর কোন দলে যাবেন সেটা একান্ত ব্যক্তিগত বিষয়। মানুষকে কেউ ধরে রাখতে পারে না। এর আগে তো কংগ্রেস করেছিলেন। তারপর বিজেপিতে এসেছিলেন। আবার বিজেপি থেকে তৃণমূলে গেলেন। এটা নতুন কোনও বড় ব্যাপার নয়। এরপর আরও কোনও দল পরিবর্তন করবেন। 

কিন্তু বিজেপিতে ভাঙন থামাতে কী করবে বিজেপি? এ প্রসঙ্গে সুকান্ত মজুমদারের কথায়, "যুদ্ধ জিততে গেলে শৃঙ্খলাবদ্ধ সৈনিকের প্রয়োজন। যে সেনা নিয়ম মেনে চলে না সে যুদ্ধে কাজে আসে না। দল পরিবর্তন বৈঠক সেটা তাঁদের বিষয় সে বিষয়ে তাঁরা বলবে। দলের ভিতরে সমস্যা থাকলে তা নিয়ে কথা বলার অধিকার সকলের রয়েছে। বাকি দলের বাইরে যা হবে সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। দল এর জন্য উত্তর দেবে না। দলের শৃঙ্খলা আগে। সেটাই সকলকে মেনে চলতে হবে।" 

২০১৪ সালে, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন জয়প্রকাশ মজুমদার। এরপর তাঁকে রাজ্য বিজেপির সহ সভাপতি করা হয়। ২০১৯’এর করিমপুর বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করে বিজেপি। সেখানে তৃণমূলের কাছে হেরে যান জয়প্রকাশ। কলকাতা পুরভোটে বিজেপির আশানুরুপ ফল না হওয়ার পর রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল হয়।গত বছরের ডিসেম্বরে সহ সভাপতি থেকে সরিয়ে তাঁকে মুখপাত্র করে বিজেপি।

তারপর থেকেই দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি। এরপরই, দু’জনকে শোকজ করে বিজেপি।২৪ ডিসেম্বর, এবিপি আনন্দে শো-চলাকালীনই রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারকে সাময়িকভাবে বরখাস্ত করার কথা ঘোষণা করে রাজ্য বিজেপি নেতৃত্ব।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
Durga Puja 2026: দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget