এক্সপ্লোর

Jhalda Murder Update: ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার মূল চক্রী

ধৃতের নাম কোলেবার সিংহ। খুনের পরিকল্পনা করে কোলেবার, ধারণা পুলিশের। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

ঝালদা: ঝালদার কংগ্রেস কাউন্সিলর (Congress Councilor) খুনে গ্রেফতার মূল চক্রী। বোকারো থেকে গ্রেফতার তপন কান্দু খুনে মূল অভিযুক্ত। ধৃতের নাম কোলেবার সিংহ। খুনের পরিকল্পনা করে কোলেবার, ধারণা পুলিশের। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

পুলিশ হেফাজতের নির্দেশ: ধৃতের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পুরুলিয়া আদালত। তপন কান্দুকে বাইকে এসে তিনজন গুলি চালিয়ে খুন করেছিল। তাঁদের মধ্যে একজন গ্রেফতার, কোলেবার ভাড়াটে খুনি। কোলেবারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। সূত্রের খবর জানতে চাওয়া হবে, “শুধু কোলেবার গুলি চালিয়েছিল নাকি বাকি দুজন গুলি চালিয়েছিল ?’’

তপন কান্দু খুন: গত ১৩ মার্চ গুলিবিদ্ধ হয়ে খুন হন ঝালদা পুরসভার কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu)। কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে SIT গঠন করেছে রাজ্য সরকার। পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে ইতিমধ্যেই হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী। এবার এই ইস্যুতে দ্রুত শুনানি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হল। মামলাকারীর আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, “বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে বলেন, কাউন্সিলর খুনের ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। তথ্য প্রমাণ লোপাট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এবিষয়ে যত দ্রুত সম্ভব শুনানি হওয়া দরকার। আদালত এই আবেদন মঞ্জুর করে।‘’ কংগ্রেস কাউন্সিলর খুনে সিবিআই তদন্তের দাবিতে মামলার শুনানি হবে আজ শুক্রবার। এদিনই সিটকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এদিকে পুরুলিয়ার ঝালদা থানার IC সঞ্জীব ঘোষে’র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে IC’কে। এখন থেকে থানার কাজ দেখভাল করবেন ঝালদার মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত দেব। গত ১৩ মার্চ, বিকেলে খুন হন ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। এরপরই এই ঘটনায় নাম জড়ায় ঝালদা থানার IC সঞ্জীব ঘোষে’র।

কয়েক দিন আগে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনে নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দু অভিযোগ করেন, খুন হওয়ার আগে তাঁর কাকাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেন আইসি। সেই ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এই প্রেক্ষাপটে পুলিশ সূত্রে খবর,  বুধবার রাতে  IC’কে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। আপাতত থানার কাজ পরিচালনা করবেন SDPO সুব্রত দেব। এদিকে তপন কান্দু খুনের ঘটনায় এর আগে এক ভাইপো দীপক কান্দুকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: Kolkata News: সল্টলেকে স্পা ব্যবসার আড়ালে মধুচক্র! চাকরি করতে গিয়ে হেনস্থার শিকার তরুণী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Weather Today: আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
Saayoni Ghosh : প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
Arms Recovered: ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget