এক্সপ্লোর

Belpahari: মাওবাদী হামলার আশঙ্কার মধ্যেই বেলপাহাড়ির ভুলাভেদার জঙ্গলে মৃতদেহ উদ্ধার

Jhargram News: মাও হামলার আশঙ্কার মধ্যেই জঙ্গলমহলে খুন! বেলপাহাড়ির ভুলাভেদার জঙ্গলে মৃতদেহ উদ্ধার ঘিরে আতঙ্ক। জুয়া খেলা নিয়ে বিবাদে খুন, দাবি পুলিশের।

অমিতাভ রথ, বেলপাহাড়ি: মাওবাদী আতঙ্কের মধ্যেই বেলপাহাড়ির জঙ্গলে খুন। ভুলাভেদার শ্যামনগর জঙ্গলে মৃতদেহ উদ্ধার ঘিরে আতঙ্ক। মাথার পিছনে আর পিঠে ধারাল অস্ত্রের আঘাত। জুয়া খেলা নিয়ে বিবাদের জেরে খুন বলে দাবি পুলিশের। 

ঝাড়গ্রামে মাওবাদীদের নামে পোস্টার

এদিকে, ঝাড়গ্রামে ফের মাওবাদীদের নামে পোস্টার ঘিরে আতঙ্ক ছড়াল। আজ সকালে বিনপুর থানার নারায়ণপুরে মাওবাদীদের নামে পোস্টার মেলে। স্থানীয় বাসিন্দারা পোস্টার দেখে পুলিশকে জানান। পরে পুলিশ এসে পোস্টারগুলি থুলে নিয়ে যায়। শনিবার ঝাড়গ্রামেরই মানিকপাড়া ও সরডিহায় মাওবাদীদের নামে পোস্টার উদ্ধার হয়েছিল। গত ১৫ এপ্রিল থেকে জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট। তার মধ্যেই একের পর এক জায়গায় মাওবাদীদের নামে পোস্টার দেখা যাচ্ছে। 

জঙ্গলমহলে ফের মাওবাদী তৎপরতা?

২০১১-র নভেম্বরে মাওবাদী শীর্ষ নেতা কিষেণজির মৃত্যুর পর জঙ্গলমহলে অনেকটাই কমে গিয়েছিল মাওবাদী তত্‍পরতা। কিন্তু সম্প্রতি মাওবাদী পোস্টার, ল্যান্ডমাইন উদ্ধার এবং সম্প্রতি মাওবাদীদের ডাকা বনধের প্রভাব পড়ার পর থেকেই ফের কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। জঙ্গলমহল জুড়ে জারি হয়েছে হাই-অ্যালার্ট। জঙ্গলমহলের মসৃণ রাস্তা গুলিতে ফের শুরু হয়েছে নাকা চেকিং।আনা হয়েছে ল্যান্ড-মাইন প্রতিরোধী গাড়ি। আর এসবের মধ্যেই একটু একটু করে ভয় দানা বাঁধতে শুরু করেছে জঙ্গলমহলের বাসিন্দাদের মনে। সন্ধে হলেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা, বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট। 

বান্দোয়ান নামটা শুনলেই যেন স্মৃতিতে ভেসে আসে ২০০৫ সালের ৩০ ডিসেম্বরের কথা। সেদিন পুরুলিয়ার তত্‍কালীন জেলা সভাধিপতি ও সিপিএম নেতা রবি কর ও তাঁর স্ত্রী আনন্দময়ীকে গুলি করে হত্যা করেছিল মাওবাদীরা। এরপর জ্বালিয়ে দেওয়া হয় ঘরবাড়ি। সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি ফিরে আসছে জঙ্গলমহলে।

এরই মধ্যে মাওবাদী সন্দেহে বীরভূমের বোলপুর ও শান্তিনিকেতন থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের একজন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র, অন্যজন বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়া। আজ খাতরা মহকুমা আদালত ধৃতদের আটদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget