এক্সপ্লোর

Jhargram Doctor Death: মাল্টি অর্গ্যান ফেলিওরে গেল প্রাণ, ঝাড়গ্রামে চিকিৎসকের মৃত্যুতে রহস্য

West Bengal News: গতকাল  ঝাড়গ্রামের একটি লজ থেকে অ্যানাস্থেটিস্ট দীপ্র ভট্টাচার্যর দেহ উদ্ধার হয়।

আবির দত্ত, কলকাতা: ঝাড়গ্রামে মৃত চিকিৎসকের (Jhargram Doctor Death) ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, শরীরে কিছু ঢোকানো হয়েছে। যার কারণে মাল্টি অর্গ্যান ফেলিওর। ডাক্তারের হোয়্যাটসঅ্যাপে থ্রেট কালচারের উল্লেখে রহস্য ঘনীভূত।

শনিবার আর জি কর-কাণ্ডের তিন মাস পূর্ণ হবে। তার ঠিক দু'দিন আগে, ফের তোলপাড় ফেলল এক চিকিৎসকের রহসমৃত্য়ু। আর ঝাড়গ্রামে নিহত এই চিকিৎসকের একটি হোয়াটসঅ্য়াপ মেসেজে উঠে এসেছে থ্রেট কালচারের প্রসঙ্গ। যা নিয়ে সরব হয়েছেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা। তবে চিকিৎসকের মৃত্য়ুতে রহস্য় বাড়িয়েছে আরেকটি হোয়াটসঅ্য়াপও। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শরীরে কিছু ঢোকানো হয়েছে, যার কারণে মাল্টি অর্গ্যান ফেলিওর, তার থেকেই মৃত্যু হয়েছে ঝাড়গ্রাম মেডিক্য়াল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার দীপ্র ভট্টাচার্যর। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল ফোন। এই ফোনেই কি লুকিয়ে রয়েছে রহস্যের চাবিকাঠি? খতিয়ে দেখছে পুলিশ। গতকাল  ঝাড়গ্রামের একটি লজ থেকে অ্যানাস্থেটিস্ট দীপ্র ভট্টাচার্যর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, বাইরে থেকে দেহে আঘাতের চিহ্ন মেলেনি। দেহের পাশে পড়ে ছিল একটি সিরিঞ্জ ও  অ্য়ানাস্থেশিয়ার ওষুধ। মৃত্য়ুর আগে, অ্য়ানাস্থেটিস্ট হোয়াটসঅ্য়াপ গ্রুপে পাঠানো মেসেজে থ্রেট কালচার নিয়ে সরব হয়েছিলেন ওই চিকিৎসক। আবার স্ত্রীকে পাঠানো মেসেজে উঠে এসেছে, তাঁকে না ভালবাসতে পারার কথা। রহস্য বাড়িয়েছে এই দুটি মেসেজ। 

বৃহস্পতিবার ঝাড়গ্রামের একটি বেসরকারি লজ থেকে উদ্ধার হয় চিকিৎসক দীপ্র ভট্টাচার্যর মৃতদেহ। তিনি ঝাড়গ্রাম মেডিক্য়াল কলেজের অ্য়ানাস্থেশিস্ট। লজে পেইং গেস্ট হিসেবে থাকতেন। মৃতদেহের পাশে পড়ে ছিল একটি সিরিঞ্জ, ও অ্য়ানাস্থেশিয়ার ওষুধ। সেই ওষুধ নিজের শরীরে ইনজেক্ট করে, দীপ্র আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে অনুমান। মৃত্য়ুর আগে দীপ্র অ্য়ানাস্থেশিষ্টদের হোয়াটসঅ্য়াপ গ্রুপে একটি মেসেজ পাঠিয়েছিলেন বলে চিকিৎসকদের একাংশের দাবি। যেখানে তিনি লেখেন, 'সরকারের রোষ থেকে বাঁচতে যারা থ্রেট কালচারকে সমর্থন করেছেন, দুর্নীতি ও দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন, তাদের ধিক্কার। সত্য়ের জন্য় লড়াই চালিয়ে যাওয়া ছাত্রদের যারা এখনও হুমকি দিচ্ছে, তাদেরও ধিক্কার। অদূর ভবিষ্য়তে কেউ যদি উত্তীর্ণ হতে না পারে এবং তোমাদের হুমকির মুখে পড়ে, সে বিভাগীয় প্রধানই হোক বা ফ্য়াকাল্টি, আমার আত্মা তোমাদের পিছু ছাড়বে না, তোমাদের টুকরো টুকরো করে দেবে। তোমরাই হাজার হাজার তরুণ ডাক্তারের অবসাদ, দুশ্চিন্তা, আশাভঙ্গের জন্য় দায়ী। যারা রোজ দেখছে, এই সমাজে দুষ্টরা কীভাবে পূজিত হয়।' নিহত চিকিৎসক দীপ্রর ফোন থেকে আরও একটি হোয়াটসঅ্য়াপ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে দাবি যেটি মৃত্য়ুর আগে তিনি স্ত্রীকে পাঠিয়েছিলেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Nadia Awas Scam: আবেদন করেও মেলেনি মাথা গোঁজার ঠাঁই, কবে মিলবে বাড়ি? উঠছে প্রশ্ন

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget