এক্সপ্লোর

Jhargram Elephant Death: জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় হাতির মৃত্যু ঝাড়গ্রামে, কার গাফিলতি? প্রতিবাদে সরব স্থানীয়রা

Jhargram News: ঝাড়গ্রামের বাঁশতলায় ট্রেনের ধাক্কায় ৩টি হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। গতকাল রাত ১টা নাগাদ হাতিগুলিকে ধাক্কা মারে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস।

অমিতাভ রথ ও অরিত্রিক ভট্টাচার্য, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় ৩টি হাতির মৃত্যু (Jhargram Elephant Death) হল। জঙ্গলে পাঠানোর চেষ্টা চলছিল, সেই সময়ই ঘটে দুর্ঘটনা। সঠিক প্রশিক্ষণ না থাকা হুলাপার্টির জন্য মৃত্যু বলে অভিযোগ। বনকর্মীদের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

ঝাড়গ্রামের বাঁশতলায় ট্রেনের ধাক্কায় ৩টি হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। গতকাল রাত ১টা নাগাদ হাতিগুলিকে ধাক্কা মারে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস। ১টি বয়স্ক ও ২টি শাবক হাতির মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, ট্রেন যাওয়ার সময় হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করছিলেন বনকর্মী ও হুলা পার্টির সদস্যরা। হাতিগুলি রেল লাইনে উঠে যেতেই বিপত্তি ঘটে। স্থানীয়দের অভিযোগ, সঠিক প্রশিক্ষণ প্রাপ্ত হুলা পার্টির সদস্য না থাকার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বনকর্মীদের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। ৩টি হাতির মৃত্যুর খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। হাতিগুলির মৃতদেহ সরানো হয়। বন দফতর সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে রাত ১.৪০ নাগাদ। কাটা পড়ে একটি পূর্ণবয়স্ক ও ২টি বাচ্চা হাতি। বন দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে বাঁশতলা এলাকায় ২৫-৩০ হাতির একটি দলকে তাড়ানোর চেষ্টা করছিলেন বনকর্মী ও হুলা পার্টির সদস্যরা। তখনই ৩টি হাতি রেললাইনের ওপর চলে আসে। দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা মারে হাওড়ামুখী বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। ঘটনায় রেলের ঘাড়েই দোষ চাপিয়েছেন বনকর্তারা।

হাতিগুলির মৃত্যুর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ঝাড়গ্রামের ডিএফও জানিয়েছেন, রাত ১১টা নাগাদ ওই এলাকায় হাতিগুলির অবস্থান সম্পর্কে রেলকে জানানো হয়েছিল। ধীর গতিতে ট্রেন চালানোর অনুরোধও করা হয় কিন্তু ট্রেনের গতি কমেনি। DFO ঝাড়গ্রাম কুমার ইমরানের দাবি, বৃহস্পতিবার রাত ১০.৫৬-য় দক্ষিণ-পূর্ব রেলকে জানানো হয় বাঁশতলা এলাকায় একটি হাতির পাল রয়েছে। অভিযোগ, তার পরেও সতর্কতা নেওয়া হয়নি। দ্রুতগতিতে ট্রেন যাওয়ার ফলেই দুর্ঘটনা ঘটে। এনিয়ে রেলের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে বন দফতর। যদিও বন দফতরের এই দাবি নিয়ে রেলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, খড়গপুর ডিভিশনে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেল সূত্রে খবর, ট্রেনটি ওই জায়গা দিয়ে যাওয়ার কথা ছিল, সন্ধে ৬টা ১৫ নাগাদ। কিন্তু লেট থাকায় ট্রনটি আসে রাত ১.৪০-এ। দুর্ঘটনার পর থেকে সকাল পর্যন্ত কয়েকটি হাতি রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকায় ব্যাহত হয় ওই লাইনের ট্রেন চলাচল। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হযন বন দফতরের উচ্চপদস্থ আধিকারিক ও রেল আধিকারিকরা। ক্রেন এনে শুরু হয় হাতির মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করেন। ৫ বছর আগে ঝাড়গ্রামের গিধনীতে ট্রেনে কাটা পড়ে ৩টি হাতির মৃত্যু হয়েছিল। 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget