এক্সপ্লোর

Jhargram News: ঝাড়গ্রামের বেলপাহাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, আহত ৪০

Belpahari Accident: বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে বেলপাহাড়ি থানার চিরুগোড়া গ্রামে ফিরছিলেন ৪০জন।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা (Accident) ঘটল ঝাড়গ্রামের বেলপাহাড়িতে (Belpahari)। নিয়ন্ত্রণে হারিয়ে গাছে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান (Pickup Van)। সেটিতে থাকা ৪০জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে আঠেরো জনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

বেলপাহাড়িতে গাছের সঙ্গে ধাক্কা পিকআপ ভ্যানের, আহত ৪০ জনের মধ্যে আশঙ্কাজনক ১৮-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার সারেগা থেকে বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে বেলপাহাড়ি থানার চিরুগোড়া গ্রামে ফিরছিলেন ৪০জন। যে পিকআপ ভ্যানটিতে তাঁরা ছিলেন, সেটি বেলপাহাড়ি থানার লালজল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছে ধাক্কা মারে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হন পিকআপ ভ্যানে থাকা ৪০জন। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। খবর পৌঁছয় বেলপাহাড়ি থানাতেও। দ্রুত ঘটনাস্থলে আসে বেলপাহাড়ি থানার পুলিশ। পিকআপ ভ্যানে থাকা যাত্রীদের উদ্ধার করে পুলিশ বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। জানা গিয়েছে, গুরুতর আহত যাত্রীদের মধ্যে এখনও পর্যন্ত কারও নিহতের খবর না পাওয়া গেলেও তাঁদের মধ্যে আঠেরো জনের অবস্থা আশঙ্কাজনক। 

আরও পড়ুন - Jhargram : দিনে রেসিডেন্সিয়াল, রাতে দলমা ! শতাধিক হাতি দাপিয়ে বেড়াচ্ছে ঝাড়গ্রামজুড়ে; আতঙ্কে এলাকাবাসী

বিয়ে বাড়ির আনন্দ বদলে শোকের ছায়া-

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানের (Pickup Van) দুর্ঘটনায় (Accident) আশঙ্কাজনক আঠেরোজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিয়ে বাড়ির অনুষ্ঠানের আনন্দ মুহূর্তে শোকের ছায়া নেমে আসে এলাকায়। কী কারণে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে বেলপাহাড়ি থানার পুলিশ। গাড়ির ব্রেক ঠিকমতো কাজ করছিল কিনা, অথবা চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তাও দেখা হচ্ছে। উঠছে আরও নানা প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget