এক্সপ্লোর

Jhargram : দিনে রেসিডেন্সিয়াল, রাতে দলমা ! শতাধিক হাতি দাপিয়ে বেড়াচ্ছে ঝাড়গ্রামজুড়ে; আতঙ্কে এলাকাবাসী

Panic in Jhargram : একশোর বেশি হাতির দল গিধনি, জামবনী, ঝাড়গ্রাম, সাঁকরাইল, নয়াগ্রাম রেঞ্জে দাপিয়ে বেরাচ্ছে।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম : রাতে দলমার দল, তো দিনে রেসিডেন্সিয়াল ! এ যেন 'সাঁড়াশি আক্রমণ'। হাতির (Elephant) হামলার আতঙ্কে জেরবার ঝাড়গ্রামবাসী (People of Jhargram)। 

ঝাড়গ্রামে হাতি-আতঙ্কের ছবি-

দূর থেকে চিৎকার শোনা যাচ্ছে, পালিয়ে এসো, পালিয়ে এসো। রাতে বাড়ি থেকে ছুটে পালাচ্ছে একটা বাচ্চা, তার পর বাড়ির বউ। শেষে কোনও রকমে বাড়ির বৃদ্ধা প্রাণ হাতে করে পালাচ্ছেন। পরে দেখা গেল, গোটা বাড়িটাই ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে হাতি। এই চিত্র গিধনির পডিহা এলাকার। গত পরশুর পর গতকাল রাতেও হামলা চালায় হাতির দল।

আরও পড়ুন ; শুঁড়ে পাকিয়ে তুলে সজোরে আছাড়, ঝাড়গ্রামে হাতির হামলায় মৃত্যু মহিলার

এটাই এখন ঝাড়গ্রামে রাতের রোজনামচা। একশোর বেশি হাতির দল গিধনি, জামবনী, ঝাড়গ্রাম, সাঁকরাইল, নয়াগ্রাম রেঞ্জে দাপিয়ে বেরাচ্ছে। 

সকালে জামবনী ব্লকের সাবলমারা এলাকায় একটি রেসিডেন্সিয়াল হাতি যাত্রীবাহী বাসকে আটকে দেয়। তারপর গোটা বাস কখনো শুঁড়, তো কখনো দাঁত দিয়ে ধাক্কা মারতে থাকে। গোটা বাস ঘিরে শুরু করে 'রেইকি'। আতঙ্কে বাস থেকে নেমে ছোটাছুটি শুরু করে দেন যাত্রীরা। কপাল ভাল কারও দিকে তেড়ে যায়নি হাতি। নাহলে যে কোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।

এদিকে এলাকায় হাতি তাড়াতে বন দফতরের কর্মীরা পৌঁছালেও, যে ভাবে রাতে ক্ষয়ক্ষতি করছে হাতির পাল তাতে বন দফতরে পরিকাঠামোর অভাব প্রকাশ পাচ্ছে। এই পরিস্থিতিতে বন দফতরের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলছে এলাকাবাসী। অভিযোগ উঠেছে, ক্ষতিপূরণ না পাওয়ারও।

সবমিলিয়ে হাতি-মানুষ সংঘাত ক্রমশ জটিল হচ্ছে জঙ্গলমহলে।

দিনকয়েক আগেই হাতির হামলা ঝাড়গ্রামে (Jhargram Elephant Attack) বেঘোরে প্রাণ যায় এক মহিলার। শুঁড়ে পাকিয়ে তুলে ধরে তাঁকে হাতিটি আছাড় মারে বলে জানা যায়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রশ্ন ওঠে বন দফতরের (Forest Department) ভূমিকা নিয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
CM Suvendu Adhikari: 'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
7th Pay Commission : বাড়বে বেতন ? রাজ্যে গঠন সপ্তম পে-কমিশন, পর্যালোচনার দায়িত্বে কারা ? কী কী খতিয়ে দেখা হবে ?
বাড়বে বেতন ? রাজ্যে গঠন সপ্তম পে-কমিশন, পর্যালোচনার দায়িত্বে কারা ? কী কী খতিয়ে দেখা হবে ?
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?

ভিডিও

Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget