এক্সপ্লোর

Jhargram River Erosion: নদীর ভাঙনে ভিটেমাটি হারা, আতঙ্কে কাটছে দিন ঝাড়গ্রামের বাসিন্দাদের

Jhargram News: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ৭ নম্বর অঞ্চলের নিচু কমলাপুর এলাকায় শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন। ইতিমধ্যেই নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে ঘরছাড়া হয়ে পড়েছে ২ টি পরিবার।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: গত কয়েকদিনে ভারী বর্ষণ, তার উপর জলাধার থেকে জল ছাড়ায় বিপত্তি। সুবর্ণরেখা জলস্তর বেড়ে ভাঙন ঝাড়গ্রামে। যার ফলে ঘরছাড়া একাধিক পরিবার। আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। 

টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং গালুডি ও চাণ্ডিল জলাধার থেকে একাধিকবার জল ছাড়ার ফলে সুবর্ণরেখা নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে গেছিল। এর ফলে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ৭ নম্বর অঞ্চলের নিচু কমলাপুর এলাকায় শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন। ইতিমধ্যেই নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে ঘরছাড়া হয়ে পড়েছে ২ টি পরিবার। এ ছাড়াও, আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার আরও শতাধিক পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত দুই পরিবার এলাকার এক পরিচিতের বাড়িতে আশ্রয় নিয়েছেন। নিজেদের ঘরবাড়ি ছেড়ে সমস্ত জিনিসপত্র নিয়ে তাঁরা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নদী ভাঙনের সমস্যা নিয়ে বারবার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু নেওয়া হয়নি কোনও কার্যকরী পদক্ষেপ। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি পেয়েছেন বলে অভিযোগ তাঁদের। তবে তৃণমূলের দাবি, নদীর গতিপথ পরিবর্তনের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রসঙ্গে নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা জানান, "এই কাজ পঞ্চায়েত সমিতির আওতার বাইরে। বিষয়টি আমরা উপরমহলে জানিয়েছি, দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।" অন্যদিকে বিজেপির অভিযোগ, "এখানকার প্রশাসন নদী ভাঙন রোধে কোনওরকম ব্যবস্থা গ্রহণ করেনি। জনগণের দুর্ভোগে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ।" বর্তমানে এলাকায় আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে।                

দক্ষিণবঙ্গের আবহাওয়া: ২৫ শে জুন বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। উত্তর-পূর্ব অসমে আরও একটি ঘূর্ণাবর্ত। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়াতে বেশি বৃষ্টির আশঙ্কা। বুধবার মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং হাওড়াতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে।    

সেরা শিরোনাম

Mandarmani Hotels: মন্দারমণিতে ধুন্ধুমারকাণ্ড, হোটেলের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, পর্যটকদের মারধর
মন্দারমণিতে ধুন্ধুমারকাণ্ড, হোটেলের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, পর্যটকদের মারধর
West Bengal News Update: ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, সমস্যায় সাধারণ মানুষ
ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, সমস্যায় সাধারণ মানুষ
Teachers Recruitment: শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
Food Inspection: নামী কোম্পানির মোড়কে বিক্রি সস্তার তেল, হুগলিতে বেআইনি কারবারের বড় পর্দাফাঁস
নামী কোম্পানির মোড়কে বিক্রি সস্তার তেল, হুগলিতে বেআইনি কারবারের বড় পর্দাফাঁস

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget