এক্সপ্লোর

Jhargram News: দুষ্টুমি করায় থাপ্পড় মেরেছিলেন, বাড়ি থেকে বন্দুক এনে শিক্ষককে তাড়া ছাত্রের !

West Bengal News: ওই ছাত্রের বিরুদ্ধে আগেও ইভটিজিং-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে খবর। 

অমিতাভ রথ, ঝাড়গ্রাম : দুষ্টুমি করায় শিক্ষক থাপ্পড় মেরেছিলেন। তারপর স্কুলে ঢুকে বন্দুক নিয়ে ওই শিক্ষকের দিকে তেড়ে গেল ছাত্র ! ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে তৃণমূলকর্মীর ছেলের তাণ্ডব ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তারপরেই হাতেনাতে পাকড়াও করা হয় দশম শ্রেণির ওই ছাত্রকে। তাকে হোমে পাঠানো হয়েছে। লাইসেন্সহীন পিস্তলটি আটক ছাত্রের বাবা তথা এলাকার তৃণমূলকর্মীর, এমনই খবর পুলিশ সূত্রে। ওই ছাত্রের বিরুদ্ধে আগেও ইভটিজিং-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে খবর। 

বিস্তারিত...

দশম শ্রেণির ওই ছাত্র দুষ্টুমি করছিল। তাই তাকে থাপ্পড় মেরেছিলেন এক শিক্ষক। গোপীবল্লভপুর হাইস্কুলের ঘটনা। ওই ছাত্র প্রথমে স্কুলের প্রধান শিক্ষকের কাছে ওই শিক্ষকের নামে অভিযোগ জানাতে যায়। প্রধান শিক্ষক বলেন, বিষয়টি দেখছি। এই ছাত্রের বিরুদ্ধে স্কুলে একাধিকবার দুষ্টুমি করা, উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।

গতকালও যখন ইতিহাস ক্লাস চলছিল, সেই সময় শিক্ষক তাকে দুষ্টুমি করতে বারণ করেন। সেই সময় শিক্ষক তাকে থাপ্পড় মারেন। এরপর ছাত্রটি টিফিনের সময় বাড়ি চলে যায়। বাড়ি থেকে যখন ফিরে আসে ব্যাগে একটি লোডেড নাইন এমএম পিস্তল নিয়ে আসে। ছুরি নিয়ে আসে। স্কুলে ঢুকেই ওই ইতিহাসের শিক্ষককে দেখতে পেলে বন্দুক উঁচিয়ে তাকে তাড়া করে। স্কুলে তার সহপাঠীরা অর্থাৎ দশম শ্রেণির যে ছাত্ররা ছিল, তারা তাকে আটক করে। এরপর ছাত্রটি প্রধান শিক্ষকের ক্লাসরুমে ঢুকে পড়েন।

শিক্ষককে না পেয়ে দশম শ্রেণির ছাত্র শিক্ষকের বাড়িতে যায়। পাশেই বাড়ি। সেখানে তাঁর স্ত্রী এবং কন্যাসন্তান ছিলেন। কর্মরত সিভিকরা এই ছাত্রকে ধরে ফেলে। এরপরই তাঁরা বেলিয়াবেড়া থানায় খবর দেন। সেখান থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ছাত্রটিকে আটক করা হয়। পুলিশ খতিয়ে দেখছে, এই বন্দুকটি সে কোথা থেকে পেল। জানা গেছে, এলাকার এক তৃণমূল কর্মীর ছেলে সে। বন্দুকটি তার বাবার। তার বাবা পলাতক। কিন্তু, তার বাবার কাছে এই অবৈধ বন্দুক কীভাবে এল সেটা পুলিশ খতিয়ে দেখছে। আজ ঝাড়গ্রাম জুভেনাইল আদালতে তোলা হয়েছিল দশম শ্রেণির ছাত্রকে। আদালত থেকে হোমে পাঠানো হয়েছে। 

ছাত্র-শিক্ষক সম্পর্ক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। একজন শিক্ষক যেমন ছাত্রকে জীবনে চলার পথ দেখান, শিক্ষা দেন, একইভাবে ছাত্রেরও কাজ শিক্ষকের দেখানো পথে চলা। তাঁর শিক্ষা গ্রহণ করা। এমনটা হলেও সমাজ সুন্দর হয়। কিন্তু, কখনো কখনো ব্যতিক্রমী এ ধরনের ঘটনা দেখা যায়।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
Kolkata Police: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', আইনজীবীকে 'মারধর', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', আইনজীবীকে 'মারধর', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায়, কী আলোচনা হল?
মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায়, কী আলোচনা হল?

ভিডিও

Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget