এক্সপ্লোর

Jhargram News: পর্যটক টানতে উদ্যোগ, জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে আসছে দুই অতিথি

 Jhargram Tourism: ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে নতুন অতিথি হিসাবে আনা হচ্ছে বাঘ ও সিংহ।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের সৌন্দর্য বাড়াতে আনা হচ্ছে বাঘ ও সিংহ। পর্যটকদের কাছে হয়ে উঠবে আরও আকর্ষণীয়। 

সৌন্দর্য বাড়াতে উদ্যোগ: সামনেই বড়দিন। আর তারপরই নতুন বছর। ছুটির আমেজে ভিড় টানতে জমজমাট জুলজিক্যাল পার্ক। ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে নতুন অতিথি হিসাবে আনা হচ্ছে বাঘ ও সিংহ। ইতিমধ্যে বন দফতরের পক্ষ থেকে  ওই পার্কে ব্রাজিল ও আফ্রিকার টিয়া, ডুয়ার্সের লেপার্ড নিয়ে আসা হয়েছে। পার্কের জলাশয়ে এবার কুমিরেরও দেখা মিলবে। শাল ও পিয়াল গাছের মাঝে নতুন এনক্লোজারে দুটো সাদা কাকাতুয়া আনা হয়েছে। নতুন অতিথিদের দেখতে পর্যটকদের ভিড় বাড়ছে।

ঝাড়গ্রাম শহর লাগোয়া বন দফতরের ধবনী বিটে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক গড়ে উঠেছে। ঝাড়গ্রামবাসীর কাছে পার্কটি ‘ডিয়ার পার্ক’ নামেই পরিচিত। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর পার্কের সম্প্রসারণ করা হয়। পর্যটক টানতে পার্কে নতুন নতুন বন্য প্রাণীদের নিয়ে আসার উদ্যোগ শুরু হয়। পার্কে এখন চিতল হরিণ, সম্বর হরিণ, স্বর্ণমৃগ, নানা প্রজাতির পাখি, নীলগাই, তারা কচ্ছপ, গোসাপ, এমু পাখি,সজারু, নীলগাই, ভালুক, হায়না, নেকড়ে, সাপ, গন্ধগোকুল, বাঁদর, হনুমান, মদনটাক পাখি, বন-মুরগি, ময়ূর, কালিজ ও গোল্ডেন ফিজেন্ট ও চিতাবাঘ রয়েছে। জঙ্গলমহল  জুলজিক্যাল পার্কের বন্য পশুপাখিদের দেখতে পর্যটকরা সারা বছর ভিড় জমান।শীতের মরশুমে ভিড় আরও বাড়ে।ব্রাজিল ও আফ্রিকার টিয়া, কুমির, লেপার্ড ও কাকাতুয়া দেখতে পর্যটকদের আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে।পার্কের ভিতর ২০২৩ সালে ‘সেলফি জোন’ তৈরি করা হয়েছে। বন্যপশুদের শুশ্রূষার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। পার্কের ভিতরে ফুলের বাগান ও ছাউনি দেওয়া বসার জায়গা রয়েছে। ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও উমর ইমাম বলেন, "পার্কটি নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। বাঘ ও সিংহ রাখার এনক্লোজারের কাজ চলছে।''

এদিকে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে ফের বাঘের ভয়। মাকড়ি নদী পেরিয়ে গ্রামে বাঘ ঢোকার দাবি স্থানীয়দের। কোস্টাল থানার ভুবনেশ্বরীর মধ্য গুড়গুড়িয়ায় বাঘের আতঙ্ক। খবর পেয়ে সেখানে হাজির হয়েছেন বনদফতরের কর্মীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: West Burdwan News: রাস্তার মোড়ে দাঁড়িয়ে চকোলেট, ফুল বিলি; ট্রাফিক সচেতনতায় হাজির সান্তাক্লজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget