এক্সপ্লোর

West Burdwan News: রাস্তার মোড়ে দাঁড়িয়ে চকোলেট, ফুল বিলি; ট্রাফিক সচেতনতায় হাজির সান্তাক্লজ

এদিন হেলমেট পড়া বাইক আরোহীদের সান্টা তাঁর উপহারের ব্যাগ থেকে গোলাপ ফুল উপহার দেন। বাচ্চাদের মধ্যে সান্টা দেদার চকলেট বিলি করে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বড় দিনের প্রাক্কালে সান্তাক্লজ় সেজে ট্রাফিক সচেতনতা। বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশের (Asansol Durgapur Police) ট্রাফিক বিভাগের উদ্যোগে দুর্গাপুর থানার (Durgapur Police) ওল্ড কোর্ট মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর এই সচেতনতা চালায় পুলিশ।

ট্রাফিক সচেতনতা: এদিন হেলমেট পড়া বাইক আরোহীদের সান্তাক্লজ় তাঁর উপহারের ব্যাগ থেকে গোলাপ ফুল উপহার দেন। বাচ্চাদের মধ্যে সান্তাক্লজ় দেদার চকোলেট বিলি করে। 'সেফ ড্রাইভ সেভ লাইফ' এর অন্তর্গত এই সচেতনতায় সান্তা নিজেই ট্রাফিক আইন ভঙ্গকারীদের আইন মেনে চলাচল করতে পরামর্শ দেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলে অভিনব 'বড়দিন' এর ট্রাফিক সচেতনতা। আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর ৩ সঞ্জীব তেওয়ারি জানান, " বড়দিনের আগে সান্তাক্লজ় নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের সচেতনতা করা হলো। ওল্ড কোর্ট মোড়ের এই জায়গাটি ট্রাফিকের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ট্রাফিক সিগন্যাল থাকলেও তা না মানার প্রবণতা রয়েছে। সেই বিষয়ে সচেতন করলো সান্টা। আইন মান্যকারীদের উপহার দিল। বাচ্চাদের চকোলেট দিয়েছে। পরিবারের বাচ্চাদের মধ্যে ট্রাফিক নিয়ে সচেতনতা এলে বড়দেরও আসবে।"

যদিও এই প্রথম নয়, এর আগেও দুর্গাপুর চত্বরে ট্রাফিক সচেতনতায় উদ্যোগ নিতে দেখা গিয়েছে। চলতি বছর ভাইফোঁটাতেও ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়া হয়।হেলমেটবিহীন বাইক চালকদের আটকানো হয়। তারপরেই কপালে চন্দন ফোঁটা দিলেন ওঁরা। দূর্বা দিয়ে করেন আশীর্বাদও। দীর্ঘায়ু কামনা করে পরিয়ে দেওয়া হয় হেলমেট। খাওয়ানো হয় মিষ্টি। ভাইফোঁটার সকালে দুর্গাপুরের ভগৎ সিংহ মোড়ে মহিলা ট্রাফিক কর্মীদের সঙ্গে নিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের অভিনব সাজা দেয় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। দুর্গাপুর ট্রাফিক গার্ডের আধিকারিক বিনয় লায়েক জানিয়েছিলেন, "রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই আসানসোল দুর্গাপুর জুড়েও হেলমেটবিহীন বাইক চালকদের দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর মুখে পড়তে হয়। সেই দুর্ঘটনা রোধ করতে রাজ্য প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেন। মানুষের সচেতন করতে একাধিক কর্মসূচি নেওয়া হয়। তারই একটি অঙ্গ হিসাবে ভ্রাতৃদ্বিতীয়ার সকাল থেকে হেলমেটবিহীন চালকদের ভাইফোঁটার মাধ্যমে সচেতন করা হয়।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: IMA Election: IMA বেঙ্গলের ভোটে বাউন্সার! ফের রাজ্য সম্পাদক নির্বাচিত শান্তনু সেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget