এক্সপ্লোর

Jhargram News: শুঁড়ে পাকিয়ে তুলে সজোরে আছাড়, ঝাড়গ্রামে হাতির হামলায় মৃত্যু মহিলার

Jhargram Elephant Attack: মাটিতে আছড়ে পড়ে গুরুতর জখম হন ওই মহিলা। স্থানীয়রা ছুটে গিয়ে কোও রকমে হাতির সামনে থেকে তাঁকে উদ্ধার করেন।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: সাতসকালে হাতির হামলা ঝাড়গ্রামে (Jhargram Elephant Attack)। তাতে মৃত্যু বেঘোরে প্রাণ গেল এক মহিলার। শুঁড়ে পাকিয়ে তুলে ধরে তাঁকে হাতিটি আছাড় মারে বলে জানা গিয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে বন দফতরের (Forest Department) ভূমিকা নিয়েও।

হাতির তাণ্ডবে প্রাণ গেল মহিলার

ঝাড়গ্রামজেলার ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া বিটেরি অন্তর্গত সাপধরা গ্রামের ঘটনা। শনিবার সকালে সেখানে এমএসকে স্কুলের সামনে হাতির মুখে পড়ে যান মিনি খিলাড়ি নামের ওই মহিলা। তাতেই শুঁড় দিয়ে পাকিয়ে তুলে ওই মহিলাকে হাতিটি আছাড় মারে বলে অভিযোগ স্থানীয়দের।

মাটিতে আছড়ে পড়ে গুরুতর জখম হন ওই মহিলা। স্থানীয়রা ছুটে গিয়ে কোও রকমে হাতির সামনে থেকে তাঁকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় ওই মহিলার।

আরও পড়ুন: Ghatal Court: বিবাহবিচ্ছেদ মামলায় রায় দেওয়া বিচারপতিকে ইঁট মারতে উদ্যত যুবক, হুলস্থুল কাণ্ড ঘাটাল আদালতে

বিগত কয়েক দিন ধরেই ঝাড়গ্রামে হাতির উপদ্রব বেড়েছে বলে খবর সামনে আসছে। অতি সম্প্রতিই দলছুট হয়ে একটি হাতি ঢুকে পড়ে কাঁকসার গোপালপুর এলাকায়। সন্ধের পর সেখানের গ্রামে তাণ্ডব চালায় হাতিটি। একটি গাড়ির কাচও ভেঙে দেয়।

সেই সময়ও বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও বন দফতর জানায়, বাঁকুড়া থেকে দামোদর পেরিয়ে কাঁকসায় ঢোকে দাঁতালটি। হাতিটিকে ধরতে এলাকায় মোতায়েন ছিলেন বন দফতরের কর্মীরা। পরে সেটি জঙ্গলে ফিরে যায় বলে জানা যায়।

পর পর হাতির হামলার ঘটনা উঠে আসছে

এর পর গত মঙ্গলবারই বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে তাণ্ডব চালায় একটি হাতি। হাটতলায় ঢুকে পড়ে দোকানে ভাঙচুর চালায়। নষ্ট করে সবজি। নেতাজি পল্লীতে একিট বাড়ির পাঁচিল ভেঙে দেয়। বন দফতরকে খবর দিলে বনকর্মীরা গিয়ে হাতিটিকে গঙ্গাজল ঘাটির জঙ্গলে স্থানান্তরিত করেন।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভিডিও

Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর
CM Suvendu Adhikari: Awas Yojana-র দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Shantanu Sinha Biswas: শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget