এক্সপ্লোর

Jiban Krishna Arrested: শুধু জীবনকৃষ্ণ নন, CBI-ED-র নজরে আরও '৮-১০ বিধায়ক' ?

CBI ED on Jiban Krishna Arrested on Recruitment Scam:নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, ঠিক এমন সময়ই চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় সংস্থার। নজরে আরও '৮-১০ বিধায়ক' ?

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ইতিমধ্যেই নাম জড়িয়েছে শাসকদলের তাবড় তাবড় হেভিওয়েটদের। অনেকেই গিয়েছেন ইতিমধ্যেই শ্রীঘরে। এদিকে সদ্য ৬৫ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha Arrested)। যা নিয়ে ইতিমধ্যেই বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। 'বিধায়ককে কিনে নিতে গেম প্ল্যান', ইতিমধ্যেই  অভিযোগ তুলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আর এমন সময়ই নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে কেন্দ্রীয় সংস্থার দাবি, আরও '৮-১০ জন বিধায়কের নাম উঠে এসেছে।'

পার্থ, মানিক বা জীবনকৃষ্ণ শুধু নন, নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে কেন্দ্রীয় এজেন্সির (Central Agency) নজরে রাজ্যের আরও কয়েকজন বিধায়ক। সিবিআই ও ইডি-র দাবি, ইতিমধ্যেই ৮-১০ জন বিধায়কের নাম উঠে এসেছে।  বিভিন্ন জেলার এই বিধায়করা নিজেদের প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। কেউ নিজের লেটার প্যাডে চাকরির সুপারিশ করেছেন। কেউ আবার চাকরিপ্রার্থীদের তালিকা পাঠিয়েছেন। এই চাকরি-বিক্রি চক্রে আরও কোনও বিধায়ক আছেন কি না, তা জানতে জীবনকৃষ্ণ সাহাকে জেরা করতে চায় সিবিআই (CBI)। প্রয়োজনে বিভিন্ন ব্যক্তির ও সন্দেহভাজনদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বড়ঞার তৃণমূল বিধায়ককে। 

শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, পার্থ-মানিক-জীবনকৃষ্ণের পর সিবিআই (CBI) নজরে আরও এক তৃণমূল বিধায়ক। তৃণমূলের আরও এক বিধায়কের (TMC MLA) বিরুদ্ধে তদন্ত করতে চায় সিবিআই। 'চাকরি বিক্রির অভিযোগে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে তদন্তে আগ্রহী', তাপসের বিরুদ্ধে তদন্তে আগ্রহপ্রকাশ করে হাইকোর্টে (High Court) জানাল সিবিআই। 'তাপস সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। নিয়োগ-দুর্নীতিতে যুক্ত থাকার পক্ষে কিছু নথি পাওয়া গেছে। এমন কিছু নথি সামনে এসেছে, যার জেরে তদন্ত প্রয়োজন', বিজেপি নেতা  তরুণজ্যোতি তিওয়ারির মামলায় আদালতে দাবি সিবিআইয়ের। এনিয়ে এখনও পর্যন্ত তাপস সাহার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন, নিয়োগ দুর্নীতিতে জালে তৃণমূলের জীবন, চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী

অপরদিকে, কেন্দ্রীয় এজেন্সির দাবি, শুধু নবম-দশম নয়, একাধিক ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ রয়েছে তৃণমূল বিধায়কের।  মুর্শিদাবাদ ছাড়াও, বিভিন্ন জেলার চাকরিপ্রার্থীদের থেকে টাকা নেওয়া হয়েছে। চাকরি দেওয়ার নামে এভাবে কোটি কোটি টাকা তোলা হয়েছে বলে সিবিআইয়ের অনুমান।বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইল ফোনেই কী লুকিয়ে আছে নিয়োগ দুর্নীতির গোপন তথ্য? এই প্রশ্নের উত্তর তো সিবিআই খুঁজছেই, এর পাশাপাশি উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget