এক্সপ্লোর

Jiban Krishna Saha : ' ভাইপো কী করেছে না করেছে, বলতে পারব না' বলেছিলেন জীবনকৃষ্ণর পিসি, আগামীকাল তলব CGO -তে

Jiban Krishna Saha কাউন্সিলর পিসি যদিও ভাইপোর কীর্তিকলাপ সম্পর্কে কিছুই জানেন না বলেই দাবি করেছিলেন। কিন্তু ইডির নজরে এবার মায়া সাহা। 

প্রকাশ সিনহা, কলকাতা : সোমবার  ED-র হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের জীবনকৃষ্ণ সাহা। পালানোর চেষ্টা করেও, ধরা পড়ে যান বড়ঞার তৃণমূল বিধায়ক। আগেরবার পুকুরে ফেলেছিলেন, আর এবার মোবাইল ফোন নর্দমায় ফেলেও শেষ রক্ষা হল না। তাঁর বাড়ির পাশাপাশি শ্বশুরবাড়ি, এমনকী বীরভূমে বিধায়কের পিসির বাড়িতেও সেদিন তল্লাশি চালায় ইডি। কাউন্সিলর পিসি যদিও ভাইপোর কীর্তিকলাপ সম্পর্কে কিছুই জানেন না বলেই দাবি করেছিলেন। কিন্তু ইডির নজরে এবার মায়া সাহা। 'পিসি-ভাইপোর মধ্য়ে টাকা-পয়সার গন্ডগো, এদের গ্রেফতার করা উচিত' এই আবহে আবার চাঞ্চল্য়কর দাবি করেছেন ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাবা। 

কাল,  বৃহস্পতিবার মায়া সাহাকে সিজিওতে তলব করল ইডি। সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা। গত ২৫ তারিখ জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহার বাড়িতে হানা দেয় ED। সেখানে কয়েক ঘণ্টা তল্লাশি চালানো হয়। সেদিন, তল্লাশির সময় তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে ঢুকতে যান সাঁইথিয়া থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দীনেশ মুখোপাধ্যায়। কিন্তু তাঁকে প্রথমে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এরপর পুলিশ কর্মীর বডি ক্যাম খুলিয়ে তাঁকে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকতে দেওয়া হয়।  মায়ার দাবি, ইডি কিছুই পায়নি তল্লাশিতে। সাড়ে ৪ ঘণ্টা পর তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে বেরিয়ে যান ED-র আধিকারিকরা। ভাইপোর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কিছু জানেন না দাবি করেছিলেন কাউন্সিলর। কিন্তু জীবনকৃষ্ণর বাবা কিন্তু মায়া সাহা ও জীবনকৃষ্ণ, উভয়ের বিরুদ্ধেই আঙুল তুলেছিলেন। ২৮ অগাস্ট, কলকাতায় তলব করা হয়েছে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি, সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকে।   

এদিকে, ৬ দিনের ইডি হেফাজতে রয়েছেন জীবনকৃষ্ণ সাহা।  ব্যাঙ্কশাল কোর্টে জামিনের আবেদন করেননি জীবনকৃষ্ণ সাহার আইনজীবীরা। গ্রেফতারির আগে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত, আদালতে জানায় ইডি । চাকরি বিক্রির জন্য কাদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছিল, তার উল্লেখ রয়েছে ED-র নথিতে, খবর সূত্রের। সেই সঙ্গে জানানো হয়, ২টি মোবাইল ছুড়ে ফেলে দেওয়ার কথাও। ইডির দাবি, 'আমরা যাই জিজ্ঞাসা করেছি, সদুত্তর দিতে পারেননি, নথি দেখাতে পারেননি'।  পাল্টা এজেন্সি ক্ষমতার অপব্যবহার করছে বলে দাবি করেন জীবনকৃষ্ণের আইনজীবী। তিনি সওয়াল করেন, 'এই মামলায় অনেকেই আগে জামিন পেয়েছেন। তিনি তো তদন্তে সহযোগিতা করছেন, একাধিকবার এজেন্সির অফিসে হাজিরা দিয়েছেন। তাই তাঁকে সম্পূর্ণ রিলিজ করে দেওয়া হোক' । 

 

 

সেরা শিরোনাম

Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
News Live Updates: মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
Baruipur Incident: নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget