এক্সপ্লোর

Jibankrishna Saha Arrest: ED-র নজরে তৃণমূল কাউন্সিলর, CGO থেকে বেরোলেন জীবনকৃষ্ণর পিসি

Recruitment Scam: সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহ বৃহস্পতিবার ED দফতরে হাজিরা দেন মায়া সাহা।

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা। ED-র নজরে বিধায়কের পিসি। ৭ ঘণ্টা পর CGO থেকে বেরোলেন সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর। সকাল ১১.৩৫টায় ED দফতরে ঢোকেন জীবনকৃষ্ণের পিসি মায়া সাহা। সন্ধে ৭টায় ED দফতর ছাড়েন সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর। তাঁর দাবি, 'সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। জীবনকৃষ্ণ আমার মাধ্যমে কোনও সম্পত্তি কিনেছিলেন কিনা প্রশ্ন করেছে। জীবনকৃষ্ণের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি।'

সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহ বৃহস্পতিবার ED দফতরে হাজিরা দেন মায়া সাহা। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ সাঁইথিয়ার বাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন বড়ঞার তৃণমূল বিধায়কের পিসি মায়া সাহা। সকাল ১১ টা ৩৫ নাগাদ, সিজিও কমপ্লেক্সে ED দফতরে ঢোকেন ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি। সোমবার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে গিয়ে তাঁকে গ্রেফতারির পাশাপাশি, তাঁর পিসির বাড়িতেও যায় ED। সাড়ে ৪টা ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে। মায়া সাহা দাবি করেন, দুর্নীতির সঙ্গে তাঁর যোগ নেই। সূত্রের খবর, সেদিনই তাঁকে ২৮ অগাস্ট ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়।         

       

এই আবহেই চাঞ্চল্য়কর দাবি করেন ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাবা। মায়া সাহার দাদা, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহার অভিযোগ, বহু জায়গায় বেনামে সম্পত্তি কিনেছেন তাঁর বোন। এদিন কলকাতা যাওয়ার আগে তার জবাব দিয়েছেন মায়া সাহা। পারিবারিক হিংসা থেকে মিথ্যা দোষারোপ বলে দাবি করেছেন তৃণমূল বিধায়কের পিসি। ধৃত জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা বলেছিলেন, "রেড করার দরকার আছে। বহুত জায়গায় সম্পত্তি করেছে মায়া সাহা। মায়া সাহার বাড়ির পিছনেই...বেনামে কিনে...নামে কিনে রেখে দিয়েছে। MLA হয়েই তো করল। ...যা উপদ্রব। আমি তো থাকতে পারব না, যদি ওর কিছু না হয়।''

প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর, সন্ধে ৭ টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে জেরার পর বেরিয়ে যান মায়া সাহা। তৃণমূল কাউন্সিলর ও ধৃত জীবনকৃষ্ণ সাহার পিসি বলেন, "বলল বিশ্বনাথ সাহা যেগুলো বলেছিল সেগুলো সত্যি? আমি বললাম মিথ্যা। সব হিংসাহিংসি। সমস্ত নথি জমা দেওয়া হয়নি। বাকি আছে কিছু। ১০-১৫ দিনের মধ্যে বাকি নথি দিতে বলেছে। কোনও নগদ লেনদেন নিয়ে সম্পত্তি করিনি। আমরা লোন নিয়ে করেছি ব্যাঙ্কের।''

সেরা শিরোনাম

TMC News: চূড়ান্ত হয়ে গেল মমতা-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূলের নাম-প্রতীক, জানিয়ে দিল নির্বাচন কমিশন
চূড়ান্ত হয়ে গেল মমতা-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূলের নাম-প্রতীক, জানিয়ে দিল নির্বাচন কমিশন
নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নবান্নে এলেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা
নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নবান্নে এলেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা
West Bengal News Live: কে কোন প্রতীক ও নাম পেল ? 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল'কে জানিয়ে দিল নির্বাচন কমিশন
কে কোন প্রতীক ও নাম পেল ? 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল'কে জানিয়ে দিল নির্বাচন কমিশন
Suvendu Adhikari:
"অঙ্কুরহাটি থেকে ধুলাগড় ও সাঁতরাগাছির" জ্যাম ও রাজ্যের কিছু রাস্তার দূরাবস্থা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

ভিডিও

TMC Symbol Row | নতুন প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রচার করতে দেখা যেতে পারে Mamata Banerjee-কে?
TMC Symbol Row | গতরাতেই কমিশনে নাম-প্রস্তাব জমা দিয়েছে কালীঘাট তৃণমূল, কী প্রতীক চাইল তাঁরা?
CM Suvendu Adhikari |
Food Safety Department Raid | গাঙ্গুরামসের মিষ্টি তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ
Kolkata Illegal Building | কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শুরু CBI-এর অভিযান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget