এক্সপ্লোর

Jitendra Tiwari : 'তাঁকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে', চাঞ্চল্যকর অভিযোগ জিতেন্দ্র তিওয়ারির

ভোর ৪ টে ১০-এ এসএসকেএমে পৌঁছনোর পর, প্রায় আড়াই ঘণ্টা ধরে বিজেপি নেতাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর, হাসপাতালে ভর্তি না করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

কমলকৃষ্ণ দে, কৌশিক গাঁতাইত ও সত্যজিৎ বৈদ্য, বর্ধমান : তাঁকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল (Burdwan Medical College Hospital) থেকে বেরোনোর সময় চাঞ্চল্যকর অভিযোগ করলেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwary)। আড়াই ঘণ্টা পরীক্ষার পর এসএসকেএমে ভর্তি না করার সিদ্ধান্ত চিকিৎসকদের। নিয়ে যাওয়া হল প্রেসিডেন্সি জেলে। বিজেপি নেতাকে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। 

খুঁজে পাওয়া গেল না রোগ

প্রথমে আসানসোল জেল হাসপাতাল (Asansol Jail Hospital), সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ, সেখান থেকে এসএসকেএম (SSKM)। তিন হাসপাতালে ঘুরলেও, কোনও রোগ খুঁজে পেলেন না চিকিৎসকরা। শেষপর্যন্ত প্রেসিডেন্সি জেলে ঠাঁই হল কম্বল বিলিকাণ্ডে ধৃত বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারির। 

চাঞ্চল্যকর অভিযোগ

আর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বেরনোর সময় করলেন চাঞ্চল্যকর অভিযোগ করলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, ' আপনারা চক্রান্ত করছেন। আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন। আরও চামচাবাজি করুন টিএমসি-র। চামচা কোথাকার টিএমসি-র।' বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুধবার আসানসোল জেল হাসপাতালে ভর্তি করা হয় জিতেন্দ্র। 

সেখান থেকে সন্ধ্যায় তাঁকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, বিশেষজ্ঞ চিকিৎসকদের এনে ২ বার ইসিজি, ইকোকার্ডিওগ্রাম সহ অন্যান্য পরীক্ষা করা হয়। কয়েক ঘণ্টা পরেই রেফার করা হয় এসএসকেএমে। কিন্তু অ্যাম্বুল্যান্স জোগাড় করতে দেরি হয় বলে অভিযোগ। 

গভীর রাতে কলকাতায় রওনা হওয়ার আগে বাড়ির লোক ছাড়া অ্যাম্বুল্যান্সে উঠতে অস্বীকার করেন জিতেন্দ্র। তাঁকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করে অ্যাম্বুল্যান্স থেকে নেমে পড়তে চান। চিকিৎসায় গাফিলতির অভিযোগ করার পাশাপাশি, কলকাতা রওনা হওয়ার আগে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন জিতেন্দ্র। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিন ভোর ৪ টে ১০-এ এসএসকেএমে পৌঁছনোর পর, প্রায় আড়াই ঘণ্টা ধরে বিজেপি নেতাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর, হাসপাতালে ভর্তি না করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, ইসিজি, ইকো, ট্রপটি- সব কিছু স্বাভাবিক থাকায় বিজেপি নেতাকে ভর্তি নেওয়া হয়নি। এসএসকেএমে থেকে বিজেপি নেতাকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

রাজনৈতিক চাপানউতোর

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'অঘটন ঘটলে দায় রাজ্য সরকারকে নিতে হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব। জিতেন্দ্র তিওয়ারির চিকিৎসায় গাফিলতি।' পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, 'জনবিচ্ছিন্ন হয়ে অসুস্থতার নাটক করছেন।'

গতবছরের ১৪ ডিসেম্বর, জিতেন্দ্র-পত্নী ও আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারির ওয়ার্ডে কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক নাবালিকা-সহ ৩ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গত ১৮ মার্চ, বিজেপিশাসিত উত্তর প্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। 

আরও পড়ুন- ১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, ইডির হাতে গ্রেফতার মুম্বইয়ের ব্যবসায়ী

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget