এক্সপ্লোর

Mandir Bazar Shootout: মন্দিরবাজারে শ্যুটআউট, গুলিবিদ্ধ BJP সমর্থক, বোমার আঘাতে আহত একাধিক

Mandir Bazar TMC BJP Clash : লোকসভা ভোটের আগে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত মন্দিরবাজার। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

দক্ষিণ ২৪ পরগনা: মন্দিরবাজারে শ্যুটআউট, গুলিবিদ্ধ বিজেপি সমর্থক (BJP Supporter)। লোকসভা ভোটের আগে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত মন্দিরবাজার। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 

দোরগড়ায় লোকসভা নির্বাচন। আর তার আগেই ফের রাজ্যের জেলায় জেলায় হিংসার খবর প্রকাশ্যে। সন্দেশখালি তো বটেই, তবে এবার ফের বোমা উদ্ধার শুরু হয়েছে জেলায় জেলায়। তার মাঝে শ্যুটআউটের ঘটনা ফের সামনে এসেছে। এবার উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার। গুলিবিদ্ধ বিজেপি সমর্থকের নাম সাইরাজ মোল্লা। বোমার আঘাতে আহত বেশ কয়েকজন। কয়েকজনকে আটক করা হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের। 

সদ্য উত্তর ২৪ পরগনার গুমাতে তৃণমূলের উপপ্রধানকে গুলি করে 'খুন'-র খবর প্রকাশ্য়ে এসেছিল। গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে 'খুন'- র অভিযোগ। জন্মদিনের পার্টি চলাকালীন বচসার জেরে গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে  পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে অভিযুক্ত গৌতম দাসের সঙ্গে বিজন দাসের পুরনো শত্রুতা ছিল।মৃত বিজন দাস গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পাল্টা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত গৌতম দাস জমি কেনাবেচার সিন্ডিকেটে যুক্ত। ২০১৮-য় ধর্ষণ-মামলায় গ্রেফতারও হন। অনৈতিক কাজের প্রতিবাদ করায় তাঁর সঙ্গে তৃণমূল উপপ্রধানের শত্রুতা ছিল।

সম্প্রতি লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের রানিনগর। এবার এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন এক তৃণমূল কর্মী। যদিও, খুনের অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। দু পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে দাবি পুলিশ সূত্রে।

আরও পড়ুন, ফেরাতে পারলেন না অনুরোধ, হস্তশিল্প মেলায় গান গাইলেন জেলাশাসক

সালারের পর রানিনগর। লোকসভা ভোটের মুখে এক সপ্তাহের মাথায় ফের খুন মুর্শিদাবাদে। এবার কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।সংঘর্ষে জখম হলেন এক তৃণমূল কর্মী।মঙ্গলবার বিকেল থেকেই কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে তপ্ত হয়ে ওঠে রানিনগরের নজরানা গ্রাম ।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget