এক্সপ্লোর

Job Seekers Agitation: 'উই শ্যাল ওভারকাম', স্লোগানে স্লোগানে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

Job Seekers Protest:টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। নিয়োগ প্রক্রিয়াকে বয়কটের দাবিতে বিক্ষোভ।

কলকাতা: ২০১৪ প্রাইমারি টেট (Primary TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ (Job Seekers Protest) উত্তাল করুণাময়ী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, দফায় দফায় উত্তেজনা ছড়ায়। প্রাইমারি শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) অফিসের সামনে কয়েক হাজার চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ। 'উই শ্যাল ওভারকাম', স্লোগান দেন বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা।

টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ: চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তাল হল করুণাময়ী চত্বর। আন্দোলনকারীদের পর্ষদ দফতর অভিযানে ধু্ন্ধুমার। প্রতিবাদে কেউ শুয়ে পড়লেন ফুটপাতে কেউ আবার রাস্তা অবরোধ করে অবস্থান করলেন। ব্যারিকেড ভেঙে কেউ কেউ দৌড়লেন পর্ষদের অফিসের দিকে। চলল পুলিশের ধরপাকড়ও। বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ একাধিক আন্দোলনকারী। মাইকে কড়া বার্তা পুলিশের। কিন্তু তাতেও অনড় চাকরিপ্রার্থীদের। চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, বিক্ষোভকারীদের চার জনরে প্রতিনিধি দল, দেড় ঘণ্টা বৈঠক করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের সঙ্গে। কিন্তু তাতে ফলপ্রসূ কিছু মেলেনি বলেই দাবি চাকরিপ্রার্থীদের।

এদিন, নিয়োগের দাবিতে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস অভিযানের ডাক দেয় চাকরিপ্রার্থীরা। দুপুর ১ টা নাগাদ, কয়েকজন আন্দোলনকারী পর্ষদের দিকে এগোতে গেলে, বাধা দেয় পুলিশ। তাদের আটক করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। এরপর, হঠাত্‍ই, করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে, ৩০০ মিটার দূরে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের দিকে ছুটতে শুরু করে। হাজার হাজার চাকরিপ্রার্থীর মধ্যে, কাকে ছেড়ে কাকে ধরবে, দিশেহারা হয়ে পড়ে পুলিশ। এরইমধ্যে, পর্ষদের সামনে ফুটপাতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকশো চাকরিপ্রার্থী। মোবাইল ফোনের টর্চ জ্বেলে শুরু হয় আন্দোলন। অপরদল, করুণাময়ী মোড়ে রাস্তা অবরোধ করে, বিক্ষোভ দেখাতে থাকে। দুর্নীতির ঢেউয়ে ভেসে গেছে তাঁদের হকের চাকরি। বয়স বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে অনিশ্চয়তা। বিক্ষোভরত এক চাকরিপ্রার্থী বলেন, “আমাদের হকের চাকরি আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আমি ৮ বছর ধরে বঞ্চিত।’’

আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা প্রত্যেকেই ২০১৪-র TET পাস। ইন্টারভিউতেও ডাক পেয়েছেন। কিন্তু প্যানেলে নাম থাকা সত্ত্বেও হয়নি চাকরি। আন্দোলনকারীদের দাবি, ২০২০ সালে মুখ্যমন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত ২০ হাজার মেধাতালিকাভূক্তকে নিয়োগের প্রতিশ্রুতি দিলেও, চাকরি পান মাত্র সাড়ে ১২ হাজার প্রার্থী। এরইমধ্যে, চলতি বছরে, নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। কিন্তু আগে যাঁরা TET পাস করে বসে রয়েছেন, তাঁদের কী হবে? আর কতবার পরীক্ষা দিতে হবে? আর কতদিন অপেক্ষা করতে হবে? এই অবস্থায় TET বয়কয়টের ডাক দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন: Mamata Banerjee: মালবাজারে বিসর্জনে হড়পা বানে মৃতদের পরিবারের বাড়িতে মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget