এক্সপ্লোর

Job Seekers Agitation: আন্দোলনে অনড়, নতুন বছরের প্রথম দিন পথেই চাকরিপ্রার্থীরা

Job Seekers On New Year: দুর্গাপুজো, কালীপুজো, বড়দিনের পর কাটল বর্ষবরণের রাতও। গোটা রাজ্য যখন উৎসবে মেতে, তখন রাস্তায় তাঁরা।

কলকাতা: বাংলাজুড়ে যখন উৎসবের মেজাজ, তখন ওঁদের দিন কাটছে পথেই। নতুন বছরের প্রথম দিন মেয়ো রোডে গাঁধী মূর্তির সামনে ২০১৬-র SLST চাকরিপ্রার্থীদের অবস্থানের আজ ৬৫৮ তম দিন।                                         

নতুন বছরের প্রথম দিন পথে চাকরিপ্রার্থীরা: দুর্গাপুজো, কালীপুজো, বড়দিনের পর কাটল বর্ষবরণের রাতও। গোটা রাজ্য যখন উৎসবে মেতে, তখন রাস্তায় তাঁরা। উৎসব মুখর বাংলায় চাকরির দাবিতে সরব আন্দোলনকারীরা।ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে আলাদা আলাদা ধর্নামঞ্চে বসে চাকরিপ্রার্থীরা। একটি মঞ্চে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অবস্থান ৩৪ দিনে পড়েছে। শিক্ষকের অভাবে স্কুলে তালা পড়ছে, অথচ চাকরির  অপেক্ষায় হবু শিক্ষকরা বসে আছেন রাস্তায়। পথ নাটিকার মাধ্যমে নিজেদের কথা তুলে ধরার চেষ্টা করেন উচ্চ প্রাথমিকের এই চাকরিপ্রার্থীরা।                      

পাশেই উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের আরেকটি মঞ্চে নতুন বছরে নতুন স্লোগান উঠল, ' সবাই যখন বর্ষবরণে মেতে, আমরা তখন রাস্তায় বসে'। এই স্লোগান তুলেই আজ অবস্থানে বসেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অবস্থানের আজ ১৯২ তম ও প্রতীকী অনশনের ১৩৭ তম দিন। একই জায়গায় ধর্নামঞ্চে বসেছেন SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা। তাঁদের অবস্থান আজ ১৩৬ দিনে পড়ল। কল্পতরু উৎসবের কথা মাথায় রেখে, পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণের ছবি নিয়ে ধর্নায় বসেছেন SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা। কবে মিলবে চাকরি, তার অপেক্ষায় বিক্ষোভকারীরা।                    

অভিষেকের বার্তা: এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "এক দফায় মিটিং করেছি চাকরিপ্রার্থীদের (Job Seekers) সঙ্গে। সবটাই একটা আইনি জটিলতার মধ্যে রয়েছে। সেই কারণেই করা যাচ্ছে না। এসএসসি চেয়ারম্যান থেকে শিক্ষামন্ত্রী যা বলার বলেছেন। দলীয় তরফে আমার সামর্থ, এক্তিয়ার অনুযায়ী যেখানে যা করার করেছি। রাজ্য সরকার এবং দলের তরফে স্পষ্ট করা হয়েছে, আমরা চাই যাঁরা আন্দোলন করছেন যোগ্যতা অনুযায়ী তাঁদের চাকরি হোক। গত এক বছরে সরকার ইতিবাচক ভূমিকা নিয়েছে। আমি অনুরোধ করব যাঁরা রাস্তায় বসে আছে তাঁরা যেন সুবিচার পায়।'' 

আরও পড়ুন: Abhishek Banerjee: 'দুর্নীতি বরদাস্ত করবে না দল', আবাস-যোজনায় কাকে নিশানা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget