এক্সপ্লোর

Jodhpur Park News: ক্যাফেতে ‘তোলাবাজি’, বিতর্কে বন্ধ উৎসব, গ্রেফতার মূল অভিযুক্তকও

রাজ্য মহিলা কমিশনে যোগাযোগ করায় লেক থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয় ক্যাফের মালিককে। লেক থানায় তোলাবাজির অভিযোগ দায়ের ক্যাফে মালিকের।

কলকাতা: উৎসবের নাম করে ক্যাফেতে (Cafe) তোলাবাজির অভিযোগ। টাকা না দিলে ভাঙচুরের হুমকি। যোধপুর পার্কের (Jodhpur Park) ঘটনায় এক তৃণমূল নেতা-সহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, বিতর্কের জেরে যোধপুর পার্ক উৎসব বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘক্ষণ ধরে আঙুল উঁচিয়ে শাসানি! ছবি তুলতে গেলে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা! খাস কলকাতায় উৎসবের জন্য বিজ্ঞাপন চেয়ে তোলাবাজির অভিযোগ। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নাম করে ক্যাফেটেরিয়ার মালিকের থেকে টাকা দাবি।
চেক রেডি না রাখলে ক্যাফেতে ভাঙচুর চালানোর হুমকি। 

থানায় অভিযোগ জানাতে গেলে, রাস্তায় ফলো করার অভিযোগ উঠল বাইকবাহিনীর বিরুদ্ধে। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছেন, দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের ক্যাফেটেরিয়া ‘আবার বৈঠকের’ মালিক। 

অভিযোগকারিণী ক্যাফেটেরিয়ার মালিকের কথায়, প্রথমে শনিবার কাউন্টারের সামনে ৫-৬ জন এসেছিল। এনার কাছে চার্ট দেওয়া হয়, বলে মালিককে চেকটা রেডি রাখতে বলো। না দিলে দেখেছিস তো কেমন ভাঙচুর হয়েছে।

অভিযোগ, যোধপুর পার্ক উৎসবের জন্য বিজ্ঞাপনের নামে শনিবার ক্যাফে মালিককে এই রেট চার্ট ধরিয়ে দেওয়া হয়। যেখানে এক লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত রেট নির্দিষ্ট করা রয়েছে। 

অভিযোগ, শনিবার হুঁশিয়ারি দেওয়ার পর বুধবার ফের কয়েকজন এসে জানতে চান, চেক তৈরি আছে কি না? ক্যাফে মালিকের দাবি, টাকা দিতে পারবেন না জানানোয় রাতে আরও কয়েকজন এসে ক্যাফের সামনো জড়ো হন। দেওয়া হয় হুমকি। 

সেই ঘটনার ছবি ক্যাফের সিসি ক্যামেরাতে ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, মালিক ও অন্যান্য কর্মীদের আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন একজন। ক্যাফে মালিকের দাবি, যিনি হুমকি দিচ্ছিলেন তিনি হলেন বিজয় দত্ত। এলাকায় যিনি তৃণমূল নেতা হিসেবে পরিচিত।  এখানেই শেষ নয়, ঘটনার ভিডিও করতে গেলে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ। 

ঘটনার কথা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়কে জানান ক্যাফের মালিক। লেক থানায় যান অভিযোগকারিণী। অভিযোগ, থানা থেকে ফেরার পথে পিছু নেন অভিযুক্তরা। ঘটনা জানাজানি হতেই তৎপর হয় প্রশাসন। তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে, তৃণমূল নেতা বিজয় দত্ত-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বাকিরা হলেন ভূপাল মণ্ডল, সনৎ নস্কর, ঝন্টু সিং, শত্রুঘ্ন মাহাতো। ৯৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাস, একটি ফেসবুক পোস্টে কমেন্ট করেছেন, আমি বিষয়টা কিছুই জানতাম না। আমাকে এখানে জড়াবেন না। আমি কোনওরকম টাকা তোলাকে সমর্থন করি না। ওরা আমার অনুগামী নয়। আমি পার্টিতে নতুন, তাই আমার অনুগামী তৈরি হয়নি। শেষে তৃণমূল কাউন্সিলর দাবি করেছেন, বিজয় দত্তকে তিনি পার্টির সিনিয়র লিডার হিসেবেই জানেন।

সূত্রের খবর, বিতর্ক শুরু হতেই, যোধপুর পার্ক উৎসব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি যা হওয়ার কথা ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Purulia News: ‘ঘুষ’ ধরতে টিনের বাক্স ? অভিনব পদক্ষেপ প্রশাসনের, সরকারি অফিসে যা বসানো হল এবার..
‘ঘুষ’ ধরতে টিনের বাক্স ? অভিনব পদক্ষেপ প্রশাসনের, সরকারি অফিসে যা বসানো হল এবার..
Kidderpore Ekbalpur: তোলা না দেওয়ায় একবালপুরের ব্যবসায়ীর উপর হামলা, অভিযোগ খুনের হুমকি দেওয়ারও, অভিযুক্ত ৩
তোলা না দেওয়ায় একবালপুরের ব্যবসায়ীর উপর হামলা, অভিযোগ খুনের হুমকি দেওয়ারও, অভিযুক্ত ৩
KMC: ভোট নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি, আসন বেড়ে হচ্ছে ২০৯
ভোট নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি, আসন বেড়ে হচ্ছে ২০৯
News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
Advertisement

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget