এক্সপ্লোর

Kolkata News: রবীন্দ্রভারতীর পর যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, স্বেচ্ছাবসর চাইলেন অধ্যক্ষ, কাঠগড়ায় তৃণমূল

Jogesh Chandra Chaudhuri College: আতঙ্কে কলেজে না গিয়ে তিনি বাড়িতে রয়েছেন বলে জানিয়েছেন। 

কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পর এবার যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। ফের শিক্ষাঙ্গনে শাসক-সংগঠনের দৌরাত্ম্যের অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ক্যাম্পাসে নৈরাজ্য কায়েমের অভিযোগ উঠল এবার। তার জেরে স্বেচ্ছাবসর চাইলেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের (Jogesh Chandra Chaudhuri College) অধ্যক্ষ পঙ্কজ রায়। আতঙ্কে কলেজে না গিয়ে তিনি বাড়িতে রয়েছেন বলে জানিয়েছেন। (Kolkata News)

এবিপি আনন্দের সামনে বিষয়টি নিয়ে মুখ খোলেন পঙ্কজ। তিনি বলেন, "স্বেচ্ছাবসরের চিঠি টিআইসি-কে পাঠিয়ে দিয়েছি। আমাকে যেভাবে মানসিক নির্যাতন করছে, সহ্য করতে পারছি না আর। তাই স্বেচ্ছাবসর চাইতে বাধ্য হচ্ছি। শাসকদলের ছাত্র সংসদ, তারা বলে, তারা নাকি পদাধিকারী। জানি না আমি। আমার কলেজে দিনের পর দিন ভর্তির নামে তালিকা দেওয়া হচ্ছিল। আমি সেটা গ্রহণ করিনি। গ্রহণ না করলে, কী করতে হয়, সেই মুন্সিয়ানা অর্জন করে ফেলেছে ওরা।"

তৃণমূল ছাত্র পরিষদের দেওয়া ভর্তির তালিকা গ্রহণ করেননি বলেই হেনস্থার শিকার হচ্ছেন বলে দাবি করেন পঙ্কজ। তাঁর কথায়, "শেষ পর্যন্ত ওই তালিকা নেওয়া হয়নি। মেধাতালিকা অনুযায়ীই সব হয়েছে। পাস-ফেল নিয়ে এর আগে জলের পাউচ ছুড়েও মারা হয়েছে। শিক্ষামন্ত্রীকে অনুরোধ, হয় ইউনিয়ন করুন, নইলে ইউনিয়নের কাজ বন্ধ করুন। হয় মনোনয়ন রাখুন, নয় বন্ধ করুন। কিন্তু যে নাটকটা করছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।"

আরও পড়ুন: Mamata Banerjee : 'বড় বড় চুক্তি হয়েছে' লগ্নির খোঁজে স্পেন, দুবাই সফর সেরে ফিরে বললেন মুখ্যমন্ত্রী

অধ্যক্ষের এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তাঁর বক্তব্য, "অভিযোগটা উনি অধ্যক্ষ হিসেবে না বিজেপি-র মুখপাত্র হিসেবে করেছেন, জানি না। অধ্যক্ষ হিসেবে বললে অবশ্যই খোঁজ নেব বিষয়টি। যদি কোনও গাফিলতি থাকে আমাদের তরফে, দেখব। অনুরোধ করব, কলেজকে এগিয়ে নিয়ে যেতে।"

অধ্যক্ষ যেমন তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন, তেমনই তারাও পাল্টা অভিযোগ করেছে। তৃণাঙ্কুর বলেন, "বাস্তবটা হল, অধ্যক্ষ এবং বিজেপি-র মুখপাত্রের জায়গাটা গুলিয়ে ফেলছেন উনি। উনি চাইছেন,  তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সবরকম ভাবে কালিমালিপ্ত করতে। টিভির পর্দায় বিভিন্ন ভাবে কাদা ছুড়তে দেখি ওঁকে। বিজেপি-র তরফ থেকে হয়ত থেকে কোনও অফার পেয়েছেন যে বিধানসভা বা লোকসভার টিকিট পাবেন। আসলে উনি কলেজ আসেন না। সময় দেন না কলেজকে। প্রচুর অভিযোগ রয়েছে ছাত্রছাত্রীদের। জল নিয়ে, বাথরুম নিয়ে সমস্যা রয়েছে। সেগুলির সুরাহা করতে পারছেন না। তাই বিজেপি-র অফার ভাল বলে মনে হচ্ছে। তবু আমার অনুরোধ, উনি পালিয়ে না গিয়ে, সমস্যাগুলির সমাধান করুন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget