এক্সপ্লোর

Nipah Virus: বাংলায় নিপা-আতঙ্ক! চিন্তিত কেন্দ্র, 'মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা', পাশে আছি জানালেন নাড্ডা!

কাটোয়ায় নিপা ভাইরাসে আক্রান্ত নার্স কার কার সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতা: রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত নার্স। নিপা ভাইরাসে আক্রান্ত কাটোয়ার নার্স। নমুনা পরীক্ষার রিপোর্টে নিপা পজিটিভ। আক্রান্ত নার্সের অবস্থা সঙ্কটজনক, ভেন্টিলেশনে রয়েছেন। পূর্ব মেদিনীপুরের এক নার্সও নিপা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে নমুনা। বারাসাতের নারায়না হাসপাতালে ভর্তি ২ নার্স। অসুস্থ ২ নার্সের সংস্পর্শে আসা ৫০ জনের নমুনা সংগ্রহ। ২ নার্সের সংস্পর্শে আসা প্রত্যেককেই আইসোলেশনে থাকার নির্দেশ। 

এদিকে, রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক, মুখ্যমন্ত্রীকে ফোন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। 'মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা, যাবতীয় সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। আক্রান্ত সন্দেহে ২জনের খবর পাওয়ার পরেই মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ', নিপা ভাইরাস নিয়ে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে জানালেন জেপি নাড্ডা। 

কাটোয়ায় নিপা ভাইরাসে আক্রান্ত নার্স কার কার সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ টিম গঠন স্বাস্থ্য দফতরের। আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকাভুক্তদের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ইতিমধ্যেই কাটোয়া মহকুমা হাসপাতালের চারজনকে চিহ্নিত করা রয়েছে। প্রত্যেককেই ২৪ তারিখ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ। 

নিপা ভাইরাস একটি Zoonotic Disease এবং এর মৃত্যুর হার অনেক বেশি ও দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে—পরিস্থিতিটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মোকাবিলা করা হচ্ছে। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব পরিস্থিতি পর্যালোচনা করতে এবং দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব এবং প্রধান সচিব (স্বাস্থ্য)-এর সঙ্গে আলোচনা করেছেন।

মৃত্যুহার অন্যান্য অনেক ভাইরাসের চেয়ে অনেকটাই বেশি। কয়েকদিনের মধ্যেই আক্রান্ত ব্যক্তিকে কোমায় পাঠিয়ে দিতে পারে এই ভাইরাস। রয়েছে একাধিক উপসর্গ। প্রাণী থেকে মানুষ, এবং 'হিউম্যান টু হিউম্যান'-ও ছড়াতে পারে এই ভাইরাস। জ্বর, মাথাব্যথা ও বমি প্রাথমিক লক্ষণ হলেও গুরুতর অবস্থায় চলে গেলে হতে পারে বিভ্রান্তি ও শ্বাসকষ্ট।                              

নিপা ভাইরাস থেকে বাঁচতে কী কী করা উচিত? চিকিৎসকরা বলছেন,

শুয়োর পালন ও শুয়োরের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে।

যে কোনও ফল ভাল করে ধুয়ে খেতে হবে।

একই সঙ্গে N-95 মাস্ক ব্যবহার করার কথা বলছেন বিশেষজ্ঞরা।

বাইরের খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে।                             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget