এক্সপ্লোর

JU Student Death : 'মৃত্য়ুর ঘটনায় সরাসরি যোগ', যাদবপুরকাণ্ডে বর্তমান ও প্রাক্তনী মিলিয়ে গ্রেফতার আরও ৬

JU Student Death Update : যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৯।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা:  যাদবপুরের ( Jadavpur University ) পড়ুয়ার মৃত্যুর ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ৩ পড়ুয়া ছাড়াও রয়েছেন ৩ জন প্রাক্তনী। এর আগে যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরী এবং মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত নামে দুই সহ আবাসিককে গ্রেফতার করে পুলিশ।

মৃত্য়ুর ঘটনায় এদের সরাসরি যোগ?

যাদবপুরের হস্টেলে (Jadavpur Hostel) ছাত্র মৃত্য়ুর ঘটনায় এদের সরাসরি যোগ ছিল বলে মনে করছে পুলিশ। এই নিয়ে যাদবপুরকাণ্ডে (Jadavpur University student death) ধৃতের সংখ্যা বেড়ে হল ৯। পুলিশ সূত্রে খবর, ঘটনার পরেই হস্টেল ছেড়েছিলেন এই ৬ জন। গতকাল রাতে বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

এর আগে গ্রেফতার হন এক প্রাক্তনী-সহ আরও দুই পড়ুয়া। ধৃতদের মধ্যে মোট ৪ প্রাক্তনী ও ৫ জন পড়ুয়া রয়েছেন। ছাত্রমৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মেন হস্টেলে অন্তত ২০ জন প্রাক্তনী থাকতেন। পাস আউট ছাত্ররা কীভাবে হস্টেলে থাকছিলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে।  

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে জিজ্ঞাসাবাদে একই বয়ান দিচ্ছিলেন পড়ুয়ারা। বয়ানের বাঁধা গৎ প্রাক্তনীদের শেখানো বুলি বলেই মনে করেছিলেন তদন্তকারীরা। এরপরই টানা জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও কয়েকজনের নাম। ঘটনার পরেই কয়েকজন তড়িঘড়ি হস্টেল ছাড়ায় সন্দেহ বাড়ে পুলিশের। গতকাল রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে গ্রেফতার করা হয় আরও ৬ জনকে। 

যাদবপুরে পড়ুয়ার মৃত্য়ু ঘিরে যখন একের পর এক প্রশ্ন উঠছে, তখনই গোটা বিষয়টি অন্য মাত্রা যোগ করেছে, ভাইরাল হওয়া চ্যাট হিস্ট্রি। অভিযোগ বুধবার রাতে, হস্টেলের উপর থেকে পড়ুয়ার আছড়ে পড়ার পর, সিনিয়র আবাসিকদের কয়েকজন গোটা বিষয়টিকে অন্যভাবে তুলে ধরার উদ্দেশে, জিবি মিটিং ডেকেছিল। ভাইরাল চ্যাটে, ছাত্রটি পড়ে যাওয়ার পর নির্দিষ্ট কয়েকজনকে বাঁচাতে জিবি মিটিং ডাকার উল্লেখ রয়েছে। সেই সঙ্গে, একজন আরেকজনকে এও লিখেছেন যে,  প্রথমেই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে, বাঁচানো যেতে পারত পড়ুয়াকে। ভয়াবহতার এখানেই শেষ নয়, ভাইরাল হওয়া চ্যাট হিস্ট্রিতে আরও উল্লেখ রয়েছে যে, একটি বন্ধ ঘরে বাকি আবাসিকদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল যে, কেউ ওই ঘটনা নিয়ে বাইরে মুখ খুলবে না। 

এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এর আগে ডিন অফ স্টুডেন্টসকে ২বার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

সূত্রের দাবি, তদন্তকারীরা জানতে চান, UGC-র নির্দেশিকায় হস্টেলে সিসি ক্য়ামেরা লাগানোর কথা বলা থাকলেও,  যাদবপুর হস্টেল ক্য়াম্পাসে সিসি ক্যামেরা নেই কেন? গত কয়েকদিনে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, মেন হস্টেলে অন্তত ২০ জন প্রাক্তনী থাকতেন। হস্টেলে দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও কেন উদাসীন ছিল কর্তৃপক্ষ? এছাড়াও সহ উপাচার্য ও ডিন অফ স্টুডেন্টসের কাছ থেকে আরও বেশ কিছু তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন :

'কোনও বাবা-মাকে যেন নিজের হাতে সন্তানের পারলৌকিক ক্রিয়া করতে না হয়', বিলাপ নিহত পড়ুয়ার বাবার

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget