এক্সপ্লোর

Anubrata Mondal : শুধু সাক্ষীরা নয়, বিচারপতিও হুমকির শিকার! অনুব্রত-মামলায় বিচারপতির মুখেও প্রভাবশালী প্রসঙ্গ

Anubrata Mondal Cow Smuggling Case Proceedings : বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জামিন-আর্জির নিষ্পত্তি হয়নি। আবেদনের পরবর্তী শুনানি ২৩ ডিসেম্বর। 

রুমা পাল, কলকাতা : গরুপাচার ( Cow smuggling Case )  মামলায় ধৃত অনুব্রত মন্ডলের ( Anubrata Mondal ) জামিনে কাঁটা সেই 'প্রভাবশালী' তকমা। বীরভূমের ( Birbhum ) তৃণমূল জেলা সভাপতি যে দোর্দণ্ডপ্রতাপ, এবার খোদ বিচারপতির ( Justice Joymalya Bagchi) মুখে উঠে এল সেই প্রসঙ্গ!

বিচারপতি জয়মাল্য বাগচি কী বললেন

কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচি ও বি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চে গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মন্ডলের জামিনের আর্জির শুনানি ছিল এদিন। শুনানি পর্বে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ' শুধু সাক্ষীরা নয়, বিচারকও হুমকির শিকার! ' গরু পাচার মামলায় অন্য জামিন পাওয়া অভিযুক্তদের থেকে অনুব্রত মন্ডল ( Anubrata Mondal )  অনেক বেশি প্রভাবশালী, এটা স্পষ্ট। '

এর আগে অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন, গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার সহ অনেকেই জামিন পেয়েছেন। কিন্তু তাঁর মক্কেলকে ৬ অক্টোবর চার্জশিট দেওয়া হয়েছে। তারপর থেকে ৪ মাস ধরে জেলে রয়েছেন তিনি। অনুব্রতর বিরুদ্ধে ED-ও প্রভাবশালী তকমা দিয়ে FIR করেছে।সাক্ষীদের প্রভাবিত করা হতে পারে, শুধুমাত্র এই অনুমানের ভিত্তিতে হাজতবাস করানো হচ্ছে তাঁর মক্কেলকে। জবাবে অনুব্রতর নাম না করে বিচারপতি বলেন, যাঁরা জামিন পেয়েছেন, মামলাকারী তাঁদের থেকে অনেক বেশি প্রভাবশালী এটা স্পষ্ট। 

মনোজ সানা নামে একজন অন্যতম সাক্ষী নিরুদ্দেশ?

 বিচারপতি আরও বলেন, একজন বিচারক হুমকির কথা জানিয়েছেন। সিবিআই জানিয়েছে, মনোজ সানা নামে একজন অন্যতম সাক্ষী নিরুদ্দেশ। তদন্তে এই সময় সাক্ষীদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। এই সময় বিচারক নিজেই হুমকি পেলে সেটা আদালত কীভাবে তুচ্ছ করে দেখবে?  জবাবে অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল বলেন, এসব কেস ডায়েরিতে লেখা হলেও, প্রমাণিত নয়। অনুব্রত নন, এনামুল হকই গরুপাচারের মূলচক্রী। আমার মক্কেলের বিরুদ্ধে এখনও কিছুই প্রমাণ মেলেনি। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জামিন-আর্জির নিষ্পত্তি হয়নি এদিন। আবেদনের পরবর্তী শুনানি ২৩ ডিসেম্বর।                                                                                                                         

আরও পড়ুন :

' সব আরোহীই মত্ত', মা উড়ালপুলে রাস্তার একপার থেকে ডিভাইডার টপকে অন্য লেনে গাড়ি !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RRG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget