এক্সপ্লোর

Junior Doctors Protest: ১০ দফা দাবিতে অনড়, অনশনের ১৬ দিনে ধর্মতলায় মহাসমাবেশ

West Bengal News: শনিবারের দুপুরে ধর্মতলায় যখন ঘটনার ঘনঘটা, তখন উত্তর ২৪ পরগনার সোদপুর HB টাউন থেকে শুরু হয় জুনিয়র ডাক্তারদের ডাকে ন্যায়বিচার যাত্রা।

কলকাতা: ২১ কিমি দীর্ঘ ন্যায়বিচার যাত্রার পর আজ ধর্মতলায় মহাসমাবেশ জুনিয়র ডাক্তারদের (Junior Doctors Protest)। ১০ দফা দাবিতে অনড় থেকে অনশনের আজ ১৬ দিন। ভাঙছে শরীর কিন্তু অটুট মনের জোর। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে মনোবল।

ধর্মতলায় মহাসমাবেশ: মাঝে ব্যবধান ১ মাস ৫ দিন। ধর্নার ৩৫ তম দিনে হঠাৎ স্বাস্থ্য ভবনের সামনের ধর্নামঞ্চে এসেছিলেন মুখ্যমন্ত্রী। অনশনের ১৫ তম দিনে হঠাৎ ধর্মতলায় অনশনমঞ্চে এলেন মুখ্য ও স্বরাষ্ট্রসচিব। স্বাস্থ্যসচিবকে সরানো সম্ভব নয় জানিয়েও মুখ্যসচিবের মাধ্যমে, আন্দোলনকারীদের অনশন থেকে সরে আসার অনুরোধ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারের দুপুরে ধর্মতলায় যখন ঘটনার ঘনঘটা, তখন উত্তর ২৪ পরগনার সোদপুর HB টাউন থেকে শুরু হয় জুনিয়র ডাক্তারদের ডাকে ন্যায়বিচার যাত্রা। এদিন সোদপুরে ন্যায়বিচার যাত্রার সূচনা করেন, আর জি করে নিহত চিকিৎসকের বাবা-মা। জুনিয়র ডাক্তারদের ডাকে ন্যায়বিচার যাত্রার ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সোদপুর ট্রাফিক মোড়, সাগর দত্ত মেডিক্যাল কলেজ, ডানলপ মোড় হয়ে ধর্মতলার দিকে এগোয় ন্যায়বিচার যাত্রা । রবিবার ধর্মতলার অনশন মঞ্চে মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া এদিন ডার্বির আগে ফের আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে সরব হন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা। উল্টোডাঙা থেকে রুবি মোড় পর্যন্ত মানববন্ধন করেন তাঁরা। এবার রবিবার ধর্মতলায় মহাসমাবেশ জুনিয়র ডাক্তাররা। আগামীকাল সোমবার বিভিন্ন সরকারি হাসপাতাল এবং সরকারি অফিসে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। 

এদিন আন্দোলনকারীরা বলেন, "এতদিন আন্দোলনের পর নতুন করে ১০ দফা দাবি নিয়ে বিস্তারিত বলার যৌক্তিকতা নেই। ১০ দফা দাবি সম্পর্কে জানাতেই আজ বিকেল ৪টেয় মহাসমাবেশের ডাক। মুখ্যসচিবের ইমেলের ভাষা নিয়ে আপত্তি রয়েছে। ১০ দফা দাবি সম্পর্কে মুখ্যসচিব আবার জানতে চেয়েছেন। যদিও আগে একাধিকবার মুখ্যসচিবকে ১০ দফা দাবি সম্পর্কে জানানো হয়েছে। মুখ্যসচিবকে আবার ১০ দফা দাবি সম্পর্কে জানানো হবে।''

অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতি জানাতে এবার ৭ ঘণ্টার প্রতীকী অনশনে বসেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। শহিদ মিনার চত্বরে নিজেদের ধর্নামঞ্চেই অনশনে বসেছেন তাঁরা। বিকেল ৫টা পর্যন্ত চলবে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতীকী অনশন। রাজ্য সরকারি কর্মীদের দাবি, শুধু স্বাস্থ্য ক্ষেত্রে নয়, রাজ্য সরকারের সমস্ত দফতরেই থ্রেট কালচার রয়েছে। এই রোগ নির্মূল করতে ডাক্তারদের এই লড়াইয়ে তাঁরাও পাশে রয়েছেন বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Junior Doctors Hunger Strike: 'শর্ত' বেঁধে নবান্নে বৈঠকের ডাক, কী করবেন জুনিয়র ডাক্তাররা?

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget