এক্সপ্লোর

Junior Doctors Hunger Strike: 'শর্ত' বেঁধে নবান্নে বৈঠকের ডাক, কী করবেন জুনিয়র ডাক্তাররা?

Doctors Protest: মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথার পরে অনশনকারীদের 'শর্ত' বেঁধে বার্তা দিয়েছে সরকার। যা জানিয়ে গতকালই ইমেল করেছেন মুখ্যসচিব।

কলকাতা: ১০ দফা দাবি আদায়ে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের আজ ১৬ দিন। অনশন প্রত্যাহার করলে তবেই সোমবার নবান্নে বৈঠক, শর্ত জানিয়ে ই-মেল করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। অনশন চালিয়ে বৈঠকে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।

কোন কোন শর্তের কথা বলা হয়েছে? 

গতকাল ধর্মতলার ধর্নামঞ্চে যান মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে অনশনকারীদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথার পরে অনশনকারীদের 'শর্ত' বেঁধে বার্তা দিয়েছে সরকার। যেখানে বলা হয়েছে, 'অনশন প্রত্যাহার করে সোমবার নবান্ন সভাঘরে বৈঠকে বসতে হবে। সোমবার বিকেল ৫টায় বৈঠক, আসতে হবে বিকেল সাড়ে ৪টায়। বৈঠক হবে ৪৫ মিনিটের, ১০ জন জুনিয়র ডাক্তার যোগ দিতে পারবেন। কতক্ষণের বৈঠক, তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের। 

অনশনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশে মুখ্য়সচিব মনোজ পন্থ লিখেছেন, "আপনাদের তোলা সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তারপরও আপনাদের অনুরোধ অনুযায়ী, যদি সেগুলি নিয়ে আরও আলোচনা চান, তাহলে ২১ অক্টোবর সোমবার অনশন প্রত্যাহারের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য আপনাদের ১০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। বিকেল পাঁচটায় নবান্ন সভাঘরে এই বৈঠক হবে। মুখ্যমন্ত্রীর পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় ৪৫ মিনিট সময় এই বৈঠকের জন্য বরাদ্দ করা হয়েছে। তাই বিকেল সাড়ে চারটের মধ্যেই নবান্নে পৌঁছে যেতে এবং ১০ জন প্রতিনিধির নাম আগাম জানানোর জন্য বলা হচ্ছে।''

কী করবেন আন্দোলনকারীরা? 

মুখ্যমন্ত্রীর এই আহ্বানের পর সোমবারের বৈঠকে যেতে রাজি হলেও, অনশন চালিয়ে যাওয়ার অবস্থানে অনড় থাকেন আন্দোলনকারীরা। ইমেল পাঠানোর পর  আন্দোলনকারী জুনিয়র ডাক্তার অনিকেত কর বলেন, "অনশন প্রত্যাহারের অনুরোধ ওরা শুরুর দিন থেকেই করছেন। আমরা মনে করি আমাদের অনশন করতেই হত না যদি আমাদের দাবিগুলি ওঁরা আগেই মেনে নিতেন। আমরা এখনও মনে করি আলোচনার মাধ্যমে জট কাটানো সম্ভব। হয়তো উনি কিছুটা দেরি করেই সোমবারের সময় দিয়েছেন। ততক্ষণ অবধি আমাদের সহযোদ্ধারা এখানে অনশনেই থাকবেন। মোটামুটি আমরা এটুকু সিদ্ধান্তে রয়েছি যে আমরা সোমবার যাচ্ছি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: দীপাবলির আগে ভাসবে রাজ্য, বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা

সেরা শিরোনাম

West Bengal By Elections: উপনির্বাচনের আগে সংখ্যালঘুদের বার্তা শুভেন্দুর, বললেন, ‘সুযোগ এসেছে, নন্দীগ্রাম ও রেজিনগরে আপনাদের পরীক্ষা’
উপনির্বাচনের আগে সংখ্যালঘুদের বার্তা শুভেন্দুর, বললেন, ‘সুযোগ এসেছে, নন্দীগ্রাম ও রেজিনগরে আপনাদের পরীক্ষা’
RG Kar Case: RG Kar মেডিক্যালকাণ্ডে শিয়ালদা কোর্টে CBI-র স্ট্যাটাস রিপোর্ট,
RG Kar মেডিক্যালকাণ্ডে শিয়ালদা কোর্টে CBI-র স্ট্যাটাস রিপোর্ট, "কারা মূল অভিযুক্ত, আদালত জানে"
West Bengal News Update: আন্দোলনে যোগ দেওয়ায় খুন হয়েছিল বাবা, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইন্দাসের সিজেপি সমর্থক
আন্দোলনে যোগ দেওয়ায় খুন হয়েছিল বাবা, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইন্দাসের সিজেপি সমর্থক
Nandigram By Election 2026: নমিনেশন জমা দিয়েই চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, “ভবানীপুরে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী না হারতেন..”
নমিনেশন জমা দিয়েই চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, “ভবানীপুরে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী না হারতেন..”

ভিডিও

State Medical Council: রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে 'ভুয়ো' চিকিৎসকদের রেজিস্ট্রেশন দেওয়ার অভিযোগ
Durgapur News: দুর্গাপুরের বেনাচিতি বাজারে পচা খাবারের হদিশ
UPI Payment Update News : ২০০০-র বেশি UPI লেনদেনে অতিরিক্ত মাশুল! বড় ঘোষণা অর্থ মন্ত্রকের
Enforcement Branch: যাদবপুরের বিজয়গড় বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
BJP News: নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, রেজিনগরের শাখারভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026: নমিনেশন জমা দিয়েই চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, “ভবানীপুরে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী না হারতেন..”
নমিনেশন জমা দিয়েই চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, “ভবানীপুরে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী না হারতেন..”
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
October Grah Gochar: অক্টোবরেই বুধ-বৃহস্পতির সুবর্ণ যোগ, এই রাশিরা পুজোর মাসেই পাবে বিরাট জ্যাকপট
অক্টোবরেই বুধ-বৃহস্পতির সুবর্ণ যোগ, এই রাশিরা পুজোর মাসেই পাবে বিরাট জ্যাকপট
Embed widget