এক্সপ্লোর

West Bengal:'ক্ষমতার রাজনীতি করার জন্য গোটা রাজ্য পড়ে আছে, বার অ্যাসোসিয়েশন দূরে থাক', আইনমন্ত্রীকে অনুরোধ বিচারপতির

Bar Association of West Bengal: সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, 'মলয় দা অনুরোধ করছি, ক্ষমতার রাজনীতি করার জন্য গোটা রাজ্য পড়ে আছে, বারে যদি না করা যায় একটু দেখুন'।

সৌভিক মজুমদার, কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) বার অ্যাসোসিয়েশনের (Bar Association) তরফে সংবর্ধনা দেওয়া হল, সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি দীপঙ্কর দত্তকে (Dipankar Dutta)। এদিনের অনুষ্ঠানে বিচারপতি নিয়োগের পদ্ধতি নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি।

সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তকে সংবর্ধনা দিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। তিনি এক সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। ২০২০ সালে তিনি, বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হয়ে চলে যান। বর্তমানে তিনি সুপ্রিমকোর্টের বিচারপতি হিসাবে কর্মরত রয়েছেন।

সেই বিচারপতি দীপঙ্কর দত্তের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম-সহ অন্যান্য বিচারপতিরা এবং আইনমন্ত্রী মলয় ঘটক।                                                                                                                                               

সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, 'মলয় দা অনুরোধ করছি, ক্ষমতার রাজনীতি করার জন্য গোটা রাজ্য পড়ে আছে, বারে যদি না করা যায় একটু দেখুন, যদি একান্ত রাজনীতি করতে হয়, তাহলে তা আদর্শগত রাজনীতি হোক।'                                                                    

আরও পড়ুন, অনুব্রত মণ্ডলকে নীলকন্ঠ শিবের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের বীরভূম জেলা সহসভাপতি

বিচারপতি নিয়োগের পদ্ধতি নিয়েও উষ্মা প্রকাশ করেন সুপ্রিমকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। বিচারপতির কথায়, 'কলেজিয়ামের আগে এবং কলেজিয়াম নিয়ে ত্রুটি রয়েছে। বহু হাইকোর্টের ভাল আইনজীবী রয়েছেন, যাঁরা বিচারপতি হতে পারছেন না। বহু ভাল বিচারপতি আছে, যারা সুপ্রিমকোর্টের বিচারপতি হতে পারছেন না। এটা নিয়ে ভেবে দেখা দরকার। আইন জগতের জ্ঞানী-গুণিরা যেন পরামর্শ দিতে এগিয়ে আসেন।' 

সম্প্রতি, কলেজিয়াম ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে কেন্দ্রীয় সরকারের টানাপোড়েন তুঙ্গে উঠেছিল। এই অবস্থায়, সুপ্রিমকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তর মন্তব্য নতুন মাত্র যোগ করল। 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget