এক্সপ্লোর

CPM Howrah Rally : ভেবেচিন্তে স্লোগান, মিছিলে মাইক ব্যবহারে না, শর্তসাপেক্ষে হাওড়ায় CPM-র মিছিলে অনুমতি আদালতের

সোমবার  সিপিএমকে হাওড়ায় মিছিলের অনুমতি দিয়ে মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থা সতর্ক করে দেন, 'হাওড়ার স্পর্শকাতর এলাকায় মিছিল হওয়ায় ভেবেচিন্তে স্লোগান বাছতে হবে'।

সৌভিক মজুমদার, কলকাতা : সিপিএমকে ( CpM ) হাওড়ায় ( Howrah ) মিছিলের অনুমতি দিল আদালত ( High Court ) । বিচারপতি রাজাশেখর মান্থা ( Raja Sekhar Mantha )  জানালেন, 'রাজনৈতিক দলগুলির শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং করার অধিকার আছে' ! 

' ভেবেচিন্তে স্লোগান বাছতে হবে'

সোমবার  সিপিএমকে হাওড়ায় মিছিলের অনুমতি দিয়ে মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থা সতর্ক করে দেন, 'হাওড়ার স্পর্শকাতর এলাকায় মিছিল হওয়ায় ভেবেচিন্তে স্লোগান বাছতে হবে'। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, 'কোনও মাইক মিছিলে ব্যবহার করা যাবে না'। এই মিছিলেন পর একটি সভা করার কথা আছে সিপিএমের। তবে হাওড়া ময়দানের সভায় মাইক ব্যবহার করা যাবে বলে জানান বিচারপতি। 

'কোনও ইঙ্গিতপূর্ণ মন্তব্য নয়'

বিচারপতির মতে, হাওড়ার স্পর্শকাতর এলাকাগুলির উপর দিয়ে মিছিল যাওয়াার সময় কোনও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা যাবে না। এই জেলার  চওড়া বস্তি, মল্লিক ফটক, ফজির বাজার এলাকায় কোনও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা যাবে না বলে সতর্ক করে দেন বিচাারপতি মান্থা। 

সোমবার বিকেল চারটে থেকে এক ঘন্টা মিছিলের অনুমতি পেল বামেরা। ১৮ মে হাওড়ার কাজিপাড়া থেকে ময়দান পর্যন্ত মিছিলের পর সভার আবেদন জানানো হয় সিপিএমের তরফে। কিন্তু আবেদন বাতিল করা হয় গোয়েন্দা দফতরের রিপোর্ট দেখিয়ে। তখন আদালতের শরনাপন্ন হয় সিপিএম। 

রাজ্যের যুক্তি, 'বেশ কিছু স্পর্শকাতর এলাকার মধ্যে দিতে মিছিল যাওয়ার কথা'। সেই যুক্তিতেই রাজ্য আদালতে জানায়, 'আমরা ওই এলাকাগুলির বাইরে মিছিল করার আবেদন করছি'। আদালত যখন মিছিল থেকে ইঙ্গিতপূর্ণ স্লোগান ব্যবহারে মানা করে, তখন রাজ্যের প্রশ্ন, 'মিছিল থেকে কোনও ইন্ধন না থাকলেও বাইরে থেকে উস্কানি দিয়ে গোলমাল হলে তখন কি হবে?' 

সওয়াল জবাব শেষে আদালত সভার অনুমতি দেয় শর্তসাপেক্ষে। বলা হয়, রাজনৈতিক দলগুলির শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং করার অধিকার আছে। 

রাম নবমীতে শিবপুর, রিষড়া ও ডালখোলায় বড়সড় অশান্তি বাঁধে। এলাকায় অশান্তি, অগ্নিসংযোগ, সংঘর্ষ, ভাঙচুরের মতো নজিরবিহীন হিংসাা ছড়ায়। তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। হাওড়ার ঘটনাটি ঘটে ৩০ শে মার্চ। রামনবমীর দিনই। রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুর থানা এলাকার জিটি রোড চত্বর। পুলিশের গাড়ি থেকে বাস, টোটো, অটো, দাঁড়িয়ে থাকা মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। সিপিএমের প্রস্তাবিত শান্তি মিছিল এগনোর কথা ওই এলাকা ধরেই। সেই কারণ দেখিয়ে প্রাথমিকভাবে মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget