এক্সপ্লোর

Howrah: হাওড়ায় পরপর বির্পযয়, এবার ঘুসুড়িতে ভেঙে পড়ল জুটমিলের ছাউনি ও পাঁচিল; একাধিক শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা

Howrah News : ৬টায় মর্নিং শিফট শুরু হওয়ার পরেই এই বিপর্যয় ঘটে। আচমকাই ভেঙে পড়ে জুটমিলের পাঁচিল সমেত ছাউনি

ভাস্কর ঘোষ, ঘুসুড়ি (হাওড়া) : হাওড়ায় (Howrah) পরপর বির্পযয়। ফোরশোর রোডে অগ্নিকাণ্ডের পর এবার ঘুসুড়ির কালীতলায় ভেঙে পড়ল হনুমান জুটমিলের ছাউনি ও পাঁচিল (Wall and Shade Collapsed)। ৩-৪ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা রয়েছে। এদিন ৬টায় মর্নিং শিফট শুরু হওয়ার পরেই এই বিপর্যয় ঘটে। আচমকাই ভেঙে পড়ে জুটমিলের পাঁচিল সমেত ছাউনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে আছে কি না, তা জানতে চলছে উদ্ধারকাজ।

প্রায় ৫ হাজার বর্গ ফুট জায়গাজুড়ে রয়েছে এই বিল্ডিংটি। এদিন সকালের শিফটের শ্রমিকরা কাজ শুরু করার পর আচমকাই ভেঙে পড়ে বিল্ডিংটি। ব্রিটিশ আমলে তৈরি এই বিল্ডিংয়ের উপরে নির্মিত হয়েছিল নতুন অংশ। নীচে প্রচণ্ড শব্দে কাজ করে ভাইব্রেটিং মেশিন। বারবার বলা সত্ত্বেও, মিল কর্তৃপক্ষ এনিয়ে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

আজ সকালে আচমকাই ভেঙে পড়ার পরে শ্রমিকরা ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসার কোনও পথ পাননি। অন্তত তিন থেকে চার জন ওই ধ্বংসস্তূপে আটকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিটি পুলিশের আধিকারিকরা। আসে বিপর্যয় মোকাবিলার একটি দলও। এখনও পর্যন্ত বড় জেসিবি লাগিয়ে উদ্ধারকাজ চলছে। কিন্তু, এই মুহূর্তে কে বা কারা আটকে রয়েছে, কীভাবে তাঁদের উদ্ধার করা যাবে, তার কিছু বোঝা যাচ্ছে না। তাঁদের উদ্ধার করার আপ্রাণ চেষ্টা করছে প্রশাসন। তবে, ঘটনা নিয়ে অসন্তোষ রয়েছে শ্রমিকদের মধ্যে।  

এদিকে সাতসকালে হাওড়ার একটি কারখানা ও গুদামে ( Howrah factory fire  )  লেগে যায় বিধ্বংসী আগুন। কালো কুণ্ডলী পাকানো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। দূর থেকে দেখে যাচ্ছে লেলিহান শিখা। পাশেই রয়েছে পেট্রোল পাম্প। দুর্ঘটনা আরও ভয়বহ হতে পারে ভেবে বন্ধ করা হয়েছে সেটি। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। 

দমকল সূত্রে খবর, ভোর ৫টা নাগাদ আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, কাপড়ের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে পরপর কয়েকটি গুদামে। গুদামের পাঁচিলের গায়েই রয়েছে পেট্রোল পাম্প। বড়সড় বিপদ এড়াতে পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়। ফোরশোর রোডের একাংশে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়। কীভাবে আগুন লাগল, খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত এলাকার মানুষ। 

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget