এক্সপ্লোর

Jyotipriya Mallick : কেমন আছেন জ্যোতিপ্রিয়? কবে হাসপাতাল থেকে ছাড়া হবে?

Jyotipriya Mallick Health Update : সোমবার সকালের খবর, আপাতত জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। কবে হাসপাতাল থেকে ছাড়া হবে তাঁকে ?

সন্দীপ সরকার, কলকাতা : রেশন বণ্টনে ( Ration Scam ) দুর্নীতির অভিযোগে, ED-র হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick )। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। সেদিনই আদালতে ইডি হেফাজতের নির্দেশ শুনেই এজলাসে মূর্ছা যান মধুমেহর রোগী জ্যোতিপ্রিয় মল্লিক। বমিও করে ফেলেন তিনি!  সেদিনই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সোডিয়াম-পটাসিয়ামের মাত্রাও নিয়ন্ত্রণের মধ্যে। মেডিসিন বিশেষজ্ঞ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের অধীনে CCU-তে ভর্তি হন জ্যোতিপ্রিয় মল্লিক। 

শারীরিক অবস্থা স্থিতিশীল

সোমবার সকালের খবর, আপাতত জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, তিনি যে সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন, তা এই মুহূর্তে নেই। এই পরিস্থিতিতে মন্ত্রীকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে সোমবার দুপুরে বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড।

হাসপাতাল সূত্রে খবর, সোমবার ফের স্নায়ুরোগ বিশেষজ্ঞরা জ্যোতিপ্রিয়কে পরীক্ষা করবেন। মন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ইতিমধ্য়েই ED-র হাতে তুলে দেওয়া হয়েছে বলে অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর।  

 কোন কোন অসুখে ভুগছেন জ্যোতিপ্রিয়?

সূত্রের খবর, ক্রনিক কিডনির রোগে ভুগছেন মন্ত্রী। তাই স্বাভাবিকের তুলনায় ইউরিয়া, ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা বেশি। সুগার লেভেল কিছুটা বেশি হলেও, নতুন করে কোনও সমস্যা দেখা দেয়নি। হৃদযন্ত্রের অবস্থাও সন্তোষজনক বলে রবিবার জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার দুপুর পর্যন্ত চলে হল্টার মনিটরিং।

জ্যোতিপ্রিয় হাইপার টেনশন ও ডায়াবেটিসের রোগী, তাই তাঁর জন্য সফট ডায়াবেটিক ডায়েট চার্ট তৈরি করে দিয়েছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। 

সোমবার সিজিও কমপ্লেক্সে মন্ত্রীর দাদা

অন্যদিকে রবিবার মন্ত্রী-কন্যা প্রিয়দর্শিনীর পর সোমবার সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে হাজির হলেন মন্ত্রীর দাদা, দেবপ্রিয় মল্লিক। সকাল পৌনে ১০টা নাগাদ ED দফতরে পৌঁছন জ্যোতিপ্রিয়র দাদা। সোয়া ১ ঘণ্টা পর বেরিয়েও যান তিনি। 
রবিবার বেশ কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে যান জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে। সূত্রের দাবি, তদন্তকারী অফিসার না থাকায়, কিছুক্ষণ পরই বেরিয়ে আসেন তিনি। বেরোনোর সময়, সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারান মন্ত্রী-কন্যা। 

ED দফতরে হাজিরা মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দের

সোমবার রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের ED দফতরে হাজিরা দেন জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে। এর আগে অমিতকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। মন্ত্রীর বাড়িতে অভিযানের দিন নাগেরবাজারে অমিত দে-র জোড়া ফ্ল্যাটেও হানা দেয় ED। সূত্রের খবর, ভিনরাজ্য থেকে ডেকে এনে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে-কে জিজ্ঞাসাবাদ করা হয়।         

আরও পড়ুন : 

'না রেহেগা বাঁশ না বাজেগি বাঁসুরি', ফের পুরনো ছন্দে দিলীপ ঘোষ, সুরে সুর মেলালেন সুকান্ত

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget