এক্সপ্লোর

Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় 'আনফিট'! আজ সশরীরে হাজিরা নয় আদালতে

Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৪ দিনের জেল হেফাজত শেষ হচ্ছে আজ।

প্রকাশ সিনহা, কলকাতা: আদালতে আজ জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) সশরীরের পেশ করা হচ্ছে না। তার বদলে ভার্চুয়ালি পেশ করা হতে পারে। জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ, তাঁকে আনফিট বলে জানিয়েছেন জেল চিকিৎসক। সেই কারণেই তাঁকে এদিন আদালতে সশরীরে পেশ করা হচ্ছে না।

এর আগে রেশন দুর্নীতি মামলা (Ration Scam) গ্রেফতারির পর থেকে ২ বার পেশ করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। সেটাও এসিজেএম-এর ভ্যাকেশান কোর্টে পেশ করা হয়েছে। আজই ইডির স্পেশাল কোর্টে পেশ করার কথা ছিল। কিন্তু, আজ জ্যোতিপ্রিয় মল্লিক জানান, তাঁর হাত ও পায়ে খুব ব্যথা হচ্ছে। সেই কথা শোনার পরে তড়িঘড়ি জেলের চিকিৎসক গিয়ে তাঁকে দেখেন। খতিয়ে দেখার পরে তাঁর রিপোর্টে জ্যোতিপ্রিয় মল্লিককে 'আনফিট'  বলে জানান জেলের চিকিৎসক। তারপরেই সশীরের আদালতে হাজির না করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।     

রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৪ দিনের জেল হেফাজত শেষ হচ্ছে আজ। সেই কারণেই আদালতে পেশ করা হচ্ছে তাঁকে।

জ্য়োতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) বারবারই দাবি করেছেন তিনি অসুস্থ। তাঁর হাত ও পায়ে প্যারালিসিস হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। রবিবার সন্ধেয় তাঁকে জেলে নিয়ে যাওয়ার সময় তীব্র আপত্তি তোলেন তিনি। জেলের সেল নয়, এসএসকেএম-এ থাকবেন তিনি। এমনটাই দাবি করতে শোনা যায় তাকে। ' আমি এই সেলে থাকব? আমি রাজ্যের মন্ত্রী।জেল রাজ্য সরকারের আওতায়। আমি এই সেলে থাকব না। আমার শরীরের বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছে। আমাকে SSKM-এ পাঠিয়ে দেওয়া হোক।' যদিও সেই দাবি মানা হয়নি। পরে আবার আলাদা করে মোবাইল ফোন ব্যবহার করার দাবিও করেছিলেন তিনি। শরীর খারাপ বলে বারবার দাবি করেছিলেন তিনি। প্রথমে ইডি তাঁকে গ্রেফতার করে আদালতে তোলার পরে সেদিনও আদালতেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তারপরে অ্য়াপেলো হাসপাতালে চিকিৎসার পরে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছিল।

জ্যোতিপ্রিয় মল্লিক এখন পার্থ চট্টোপাধ্যায়ের- (Partha Chatterjee) পড়শি। প্রেসিডেন্সি জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীর দুজনেই রয়েছেন একই ওয়ার্ডে। আদালতের নির্দেশে পার্থ খাট পেলেও, জেল সূত্রে খবর, মাটিতে শুতে হচ্ছে জ্য়োতিপ্রিয়কে। 

আরও পড়ুন: চন্দ্রযান-৩ থেকে বিচ্ছিন্ন হয়ে বেসামাল, পৃথিবীতে ফিরল উৎক্ষেপক যন্ত্রের অংশ, প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ার আশঙ্কা

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget