এক্সপ্লোর

Jyotipriya Mallik Removed: মন্ত্রিসভা থেকে অপসারিত জ্যোতিপ্রিয়! দায়িত্ব পেলেন কারা?

TMC on Jyotipriya Mallik: অন্তত সাড়ে তিন মাস আগে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতারির সময় বনমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

রুমা পাল, কলকাতা: অবশেষে মন্ত্রিত্ব থেকে সরানো হল রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দফতর পার্থ ভৌমিক ও বীরবাহা হাঁসদাকে ভাগ করে দেওয়া হল।

মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রিত্ব থেকে অপসারিত জেলবন্দি জ্যোতিপ্রিয়, অনুমতি দিলেন রাজ্যপাল। বনমন্ত্রীর পদ থেকে জ্য়োতিপ্রিয় মল্লিককে সরিয়ে এখন বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। শিল্প পুনর্গঠন দফতর থেকেও সরানো হল জ্যোতিপ্রিয় মল্লিককে। সেই জায়গায় অতিরিক্ত দায়িত্বে পার্থ ভৌমিক।

এতদিন পরে কেন? তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, 'তাঁর উপরে অনেক গুরুদায়িত্ব ছিল। আমরা অপেক্ষা করছিলাম আইনগত দিক থেকে যদি বিষয়টি তিনি হ্যান্ডেল করতে পারেন।' তিনি জানান, মন্ত্রির মাধ্য়মে পরিষেবা দেওয়ার কাজ হয়, সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।

এর আগে শিক্ষা দুর্নীতিকাণ্ডে মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির হাতে। তার পরে তাঁকে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল। দলের পদ থেকেও সরিয়ে দিয়েছিল তৃণমূল।

বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'এতদিন কেন সময় লাগল তার জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় দিক। তাহলে কি তৃণমূল মেনে নিল যে জ্য়োতিপ্রিয় মল্লিক পাপ করেছে। গরিব মানুষদের খাদ্যসামগ্রী আত্মসাৎ করেছে?' 

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, কেন সাড়ে তিন মাস সময় লাগল জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিপদ থেকে অপসারণ করতে। 

আরও পড়ুন: জেলেই মৃত্যু চরম পুতিন-বিরোধী নাভালনির, কীভাবে মারা গেলেন?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
Kolkata Road Name Change: বদলাবে কলকাতার মেট্রো স্টেশনের নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব
বদলাবে কলকাতার মেট্রো স্টেশনের নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget