এক্সপ্লোর

Kakdwip Bike accident: ফের জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা, মৃত্যু ২ আরোহীর

কাকদ্বীপ পোলট্রি মোড়ের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরে ভয়াবহ বাইক দুর্ঘটনাটি ঘটে। 

জয়দীপ হালদার, কাকদ্বীপ: রাজ্যে ফের মর্মান্তিক বাইক দুর্ঘটনা। জাতীয় সড়কে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জন বাইক আরোহীর। কাকদ্বীপ পোলট্রি মোড়ের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরে ভয়াবহ বাইক দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে খবর। এলাকার মানুষ জানান যে রাস্তার ধারে একটি বাইক সমেত দুজনকে রাস্তার উপরে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর স্থানীয় মানুষরাই হারউড পয়েন্ট কোস্টাল থানায় খবর দেন। পাশাপাশি দুইজনকেই উদ্ধার করে তড়িঘড়ি কাকদ্বীপ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা ওই দুই বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা যায় এই দুই বাইক আরোহী বনদফতরের এর কর্মী।

এদিকে কিছুদিন আগেই সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক বাইক আরোহীর। রাস্তার পাশে জড়ো করে রাখা তারের জঞ্জালের বলি হয়েছিলেন ওই যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি উল্টোডাঙা গামী একটি বাইকের চাকার সঙ্গে সল্টলেকের বৈশাখী আইল্যান্ড পেরোনোর সময় রাস্তায় পড়ে থাকা তার জড়িয়ে যায়। ঘটনাস্থলে বাইক থেকে ছিটকে পড়েন ওই বাইক আরোহী। পাশে থাকা একটি জলের গাড়ির তলায় চলে যান তিনি। যুবককে পড়ে যেতে দেখে ব্রেক কষেছিল জলের গাড়িটি। কিন্তু ততক্ষণে ওই যুবক গাড়ির চাকার তলায় চলে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকরা। 

এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এভাবে রাস্তার ধারে বিপজ্জনকভাবে তার জড়ো করে রাখার ঘটনা নিয়ে প্রশাসনের টনক নড়ে কিনা, সেটাই এখন দেখার। কয়েক বছর আগে পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজের কাছেও একই ধরনের একটি দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছিল। ২০১৮-র জানুয়ারিতে বাবার বাইকে চড়়ে তপসিয়ায় আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় রাস্তার ধারে পেঁচিয়ে পড়ে থাকা  কেবলের তার জড়িয়ে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj and Aditi : আগাম জামিনের আবেদন, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি
আগাম জামিনের আবেদন, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি
Central Force: ২০ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী
Central Force: ২০ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী
News Live Update : আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না পুলিশ, নির্দেশ আদালতের
আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না পুলিশ, নির্দেশ আদালতের
Falta Repoll Live Updates: ফলতায় তৃণমূল নেতার বাড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, ঘর, ছাদ, বাথরুমও চেক করে দেখা হল
ফলতায় তৃণমূল নেতার বাড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, ঘর, ছাদ, বাথরুমও চেক করে দেখা হল

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ২ | 'অন্নপূর্ণা'য় নতুন আবেদন অনলাইনে, ১ জুন থেকেই সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ১ | নারী নির্যাতন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, জোড়া কমিশন গড়লেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Oudh Restaurant: বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party Surpasses BJP: ইনস্টাগ্রামে বিজেপি-কে ছাপিয়ে গেল ‘ককরোচ জনতা পার্টি’, অখিলেশ যাদব সমর্থন জানালেন, বলিউড তারকারাও
ইনস্টাগ্রামে বিজেপি-কে ছাপিয়ে গেল ‘ককরোচ জনতা পার্টি’, অখিলেশ যাদব সমর্থন জানালেন, বলিউড তারকারাও
Cockroach Janta Party Debutes in India: নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
Embed widget