এক্সপ্লোর

TMC News: তৃণমূলকে ডোবাল কে? পদ ছেড়েই বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার, মমতাকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য

Kakoli Ghosh Dastidar: তৃণমূলে টালমাটাল অবস্থা। জেলা সভাপতির পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার। বিস্ফোরক অভিযোগ তুললেন।

কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর টালমাটাল তৃণমূল। দলে দলে রংবদলের দিকে ঝুঁকছেন কর্মী-সমর্থকরা। আবার প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন নেতারাও। সেই আবহে আবারও জোর ধাক্কা খেল জোড়াফুল শিবির। জেলা সভাপতির পদ থেকে এবার পদত্যাগ করলেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের লোকসভার সাংসদ কাকলি। নির্বাচনে দলের ভরাডুবির জন্য ভোটকুশলী সংস্থা আইপ্যাকের ভূমিকা নিয়ে মুখ খুললেন তিনি। পাশাপাশি, দলনেত্রী সম্পর্কেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। (Kakoli Ghosh Dastidar)

রবিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন কাকলি। তৃণমূলের বারাসাতের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। জেলায় দলের ভরাডুবির দায়ভার নিয়ে সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত বলে জানিয়েছেন কাকলি। তবে সেই সঙ্গেই আইপ্যাককে কাঠগড়ায় তুলেছেন। কাকলির দাবি, তাঁর মতো অভিজ্ঞ রাজনীতিকের উপরও চোটপাট করত আইপ্যাক। গত কয়েক মাস ধরে যন্ত্রণায় ভুগেছেন তিনি। (TMC News)

আরও পড়ুন: ভোটে ভরাডুবির পর টালামাটাল তৃণমূল, এবার পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার, কাঠগড়ায় তুললেন আইপ্যাককে

রবিবার সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দেন কাকলি। সরাসরি নাম না করলেও, তিনি বলেন, “হঠাৎ করে কোনও ভুঁইফোড় সংস্থা এল, তারা এসে ধমকাল। সবচেয়ে বড় কথা, এখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ৪০-৪২ বছর। একটা মেয়ের বয়স ২২ বছর। সে এসে ধমকে যাচ্ছে এখানে!" 

তিনি কি আইপ্যাকের কথা বলছেন? কাকলি জবাবে বলেন, "আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই। তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে! কী করে রাজনীতি করতে হবে, কী করে ভোট করতে হবে, কী করে...এবারের ভোটটা দেখুন। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে, তাহলে ওই সংস্থা। একেবারে সর্বনাশ করে দিয়েছে। আমি তো আইপ্যাককে নিয়োগ করিনি। যারা নিয়োগ করেছে, তারাই বলতে পারবে। কিন্তু ওইটুকু টুকু বাচ্চা ছেলেমেয়েরা আমাদের হেনস্থা করেছে, কর্মীদের হেনস্থা করেছে, গালমন্দ করেছে এবং ওঁদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না, যার জন্য এই বিপর্যয় বলে মনে হয় আমার।" 

আরও পড়ুন: ফলতায় ডায়মন্ড হারবার মডেল ভেঙে চুরমার, বিপুল ভোটে জয়ী বিজেপি, তৃণমূল নেমে এল চতুর্থ স্থানে

আইপ্য়াকের ভূমিকা নিয়ে গত কয়েক দিন ধরেই প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরে। একাধিক নেতা-নেত্রীরা সেই নিয়ে প্রকাশ্য়ে ক্ষোভ উগরে দিয়েছেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই আবহেই এবার মুখ খুললেন কাকলি। তাৎপর্যপূর্ণ ভাবে এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কাকলি। মমতার সঙ্গে তাঁর কথা হয়েছে কি না, মমতাকে তিনি সব জানিয়েছেন কি না, জানতে চাওয়া হয়েছিল। জবাবে কাকলিকে জানান, মমতা ‘ব্যস্ত রয়েছেন’। ফলে মমতার সঙ্গে কাকলির দূরত্ব বেড়েছে কি না, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। 

ঘটনাচক্রে কয়েক দিন আগেই লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে কাকলিকে সরিয়ে দেন মমতা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পুনরায় ওই পদে ফিরিয়ে আনা হয়। সেই সময় প্রকাশ্যেই আক্ষেপ করতে দেখা গিয়েছিল কাকলিকে। এর পর কাকলি যখন কেন্দ্রীয় নিরাপত্তা পান, সেই নিয়ে তৃণমূলের অন্দরে গুঞ্জন শুরু হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের নিরাপত্তা যেখানে কাটছাঁট করা হয়েছে, কাকলি কী ভাবে নিরাপত্তা পেলেন, সেই নিয়ে প্রশ্ন ওঠে তৃণমূল থেকেই। যদিও কাকলির দাবি, ভোটের পর তাঁর বাড়িতে হামলা হয়েছিল। বিপদের ঝুঁকি ছিল তাঁকে নিয়েও। তাই নিরাপত্তা দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Advertisement

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget