এক্সপ্লোর

Kali Puja 2024: অতিথি আপ্যায়ন থেকে পুজোর প্রস্তুতি, নিজের হাতে ভোগ রান্না মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: গোটা রাজ্যের ভার তাঁর কাঁধে ৷ সেই ব্যস্ততার মাঝেই বাড়ির কালীপুজোর দিন কিছুটা সময় বের করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: দৈনন্দিন প্রশাসনিক ব্যস্ততা ছেড়ে বাড়ির কালী পুজোতে (Kali Puja 2024) অন্য মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee)৷ ভোগ রান্না থেকে অতিথি আপ্যায়ন, বাজালেন কাসর ঘণ্টা; নিজে হাতে সব করলেন তিনি। পুজো উপলক্ষে তার বাড়িতে হাজির ছিলেন সাধারণ মানুষ থেকে ভিভিআইপি সকলে।                       

অন্য মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে: সারা বছর তুমুল ব্যস্ততা ৷ গোটা রাজ্যের ভার তাঁর কাঁধে ৷ সেই ব্যস্ততার মাঝেই বাড়ির কালীপুজোর দিন কিছুটা সময় বের করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরও তার অন্যথা হল না। পরিবারের সঙ্গে পুজোতে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই বছরও বাড়ির উঠোনেই কালী পুজোর আয়োজন করা হয়। গ্রাম বাংলার এক টুকরো ছবি উঠে এসেছে এই পুজোর মণ্ডপ সজ্জায়। পাকা ধানের শিস, কুলো, হাতপাখা, লক্ষ্মীর ভাঁড় দিয়ে সাজানো হয়েছে গোটা উঠোন। গ্রাম বাংলার এইসব ঐতিহ্যবাহী সামগ্রীতে সেজে উঠেছে মণ্ডপও।                              



ছাত্র রাজনীতি করার সময় নিজেই বাড়িতে কালীপুজো শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও একই রকম নিয়ম নীতি মেনে পুজোর আয়োজন করেন মুখ্যমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। নিয়ম নিষ্ঠায় কোনওরকম ঘাটতি নেই। সারাদিন উপোস করে দেবীর আরাধনা থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, সব দিকেই সমান নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী। দৈনন্দিন ব্যস্ততার কারণে রান্নাঘরে যাওয়ার সময় না হলেও কালীপুজোর দিন প্রতিবছর নিজে হাতে ভোগ রান্না করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও দেখা গেল সেই ছবি। দলের সাংসদ, বিধায়ক, রাজ্যের মন্ত্রী, পুলিশ কর্তা থেকে বহু বিশিষ্ট ব্যক্তি হাজির ছিলেন তাঁর বাড়ির পুজোতে৷ পুজো উপলক্ষে সাধারণ মানুষেরও অবাধ প্রবেশ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দিনভর প্রচুর মানুষ দেবীর দর্শন করতে আসেন। ছিল ভোগ বিতরণের ব্যবস্থাও।               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: RG Kar News: 'আমাদের জীবনের প্রদীপ নিভে গেছে, এখন শুধুই আঁধার' মেয়েকে হারিয়ে শোকে পাথর নিহত চিকিৎসকের বাবা মা

সেরা শিরোনাম

Nandigram : দল প্রার্থী করায় খুশি ! নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা? আজই মনোনয়ন
দল প্রার্থী করায় খুশি ! নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা? আজই মনোনয়ন
Fake Doctor: ক্যান্সারের ডাক্তার 'সেজে' চিকিৎসা করছিলেন, ৮টি চেম্বার, এবার পুলিশের জালে এই চিকিৎসক
Fake Doctor: ক্যান্সারের ডাক্তার 'সেজে' চিকিৎসা করছিলেন, ৮টি চেম্বার, এবার পুলিশের জালে এই চিকিৎসক
West Bengal News LIVE: পুজোর আগেই বিজেপিতে যোগ, বিদ্রোহী তৃণমূল সাংসদ, বড় আপডেট
পুজোর আগেই বিজেপিতে যোগ, বিদ্রোহী তৃণমূল সাংসদ, বড় আপডেট
Weather Updates: দুর্যোগের ভ্রুকুটি! ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গে, বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা
দুর্যোগের ভ্রুকুটি! ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গে, বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা

ভিডিও

Madan Mitra News : 'জোড়াফুল মানে মমতা আর অভিষেক ছিল, সেটা আমরা জানতাম না', বললেন মদন মিত্র | ABP
NCPI News : 'আমরা ১৭ জন বিজেপিতে যোগ দেব', পুরভোটের আগে জল্পনা বাড়ালেন জগদীশ | ABP Ananda | BJP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৯.২৬)পর্ব ২: ফিরল TMC আমলের সিন্ডিকেট-ত্রাস,তাণ্ডবের জেরে বন্ধ সার কারখানা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৯.২৬) পর্ব ১: NCPI-তে নিয়ে গেছেন BJP নেতারা : বসুনিয়া, ওটা মঙ্গলগ্রহের BJP : শমীক
BJP News: সাম্প্রতিক একের পর এক তোলাবাজির ঘটনা, অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget