এক্সপ্লোর

RG Kar News: 'আমাদের জীবনের প্রদীপ নিভে গেছে, এখন শুধুই আঁধার' মেয়েকে হারিয়ে শোকে পাথর নিহত চিকিৎসকের বাবা মা

RG Kar Protest: একমাত্র মেয়েকে কেড়ে নিয়েছে ৯ অগাস্টের রাত। অভিশপ্ত সেই রাতের পর কেটে গেছে ৮৩ দিন... এখনও বিচার মেলেনি।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: দীপান্বিতা অমাবস্যায় আলো ঝলমলে রাজ্য। দিকে দিকে উৎসবের রোশনাই। কিন্তু এই প্রথম দীপবলিতে তাঁদের জীবনে নেই প্রদীপের আলো। গ্রাস করেছে আঁধার। 

নেই প্রদীপের আলো: একমাত্র মেয়েকে কেড়ে নিয়েছে ৯ অগাস্টের রাত। অভিশপ্ত সেই রাতের পর কেটে গেছে ৮৩ দিন... এখনও বিচার মেলেনি। কবে মিলবে সুবিচার? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের বাবা মা। কালীপুুজোয় যখন সবদিক আলোর মালায় সেজেছে, তখন কার্যত অন্ধকারে তাঁরা। কীভাবে কাটত আগের বছরগুলো? তার বর্ণনা করতে গিয়ে ডুকরে কেঁদে উঠছেন অসহায় বাবা মা। 

কালীপুজো এলে আলোয় আলোয় ঝলমলিয়ে উঠত বাড়িটা। নিজের হাতে রঙ্গোলি আঁকত মেয়ে। আনন্দে মেতে উঠত সকলে। কিন্তু, গত ৯ অগাস্টের পর থেকে সব পাল্টে গেছে। নিহত চিকিৎসকের মা বলেন, "গত বছরের কথা মনে পড়লে মন ভেঙে যাচ্ছে। দুর্গাপুজোয় বেরোতাম না। এই কালীপুজোতেই বেরোতাম। আজ আমি প্রদীপ জ্বালাতে পারব না। রঙ্গোলি করতে ভালোবাসত। সব আছে। মানুষটা নেই।''

শুধু তাঁদের জীবনই নয়, বাড়িজুড়ে যেন চিরতরে নেমে এসেছে এক অদ্ভুত অন্ধকার। ডাক্তার মেয়ের মৃত্যুর পর থেকে পুরো বাড়িটাই প্রাণহীন হয়ে পড়েছে।দীপাবলির দিনও সেখানে নিকষ কালো শোকের অন্ধকার। নিহত চিকিৎসকের বাবার কথায়, "বাড়ি লাইট দিয়ে সাজানো হত টুনি দিয়ে। বাজি ভয় পেতো। চরকি ফাটাতো।''

তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের পর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কিন্তু, সম্প্রতি আত্মপ্রকাশ করেছে আরেকটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন, যার একাধিক সদস্য থ্রেট কালচারে জড়িত বলে অভিযোগ। নিহত চিকিৎসকের মা বলেন, "কী উদ্দেশ্যে এতো সংগঠন তৈরি হচ্ছে জানিনা। সবাই বিচার চাই বলছে। কিন্তু বিচার অধরা। দেখতেই পাচ্ছি ছাত্ররা প্রথমে যেভাবে ঝাঁপিয়েছে, সেটা স্তিমিত। মানুষও উৎসবে ফিরেছেন। আন্দোলন হয়তো থেমেছে। আন্দোলন আমরাই করব।''                                               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Kali Puja 2024: খিচুড়ি-পাঁচরকমের ভাজায় ভোগ নিবেদন, নিশি রাতে মায়ের পুজো নলাটেশ্বরী মন্দিরে

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget