এক্সপ্লোর

Kali Puja 2024: আলোর উৎসবে জলের তলায় ঘাটাল, ডিঙিতে চেপে-কাঁধে চড়ে মণ্ডপে পাড়ি মা কালীর

West Midnapore: কোথাও কোমর সমান জল জমে, তো কোথাও হাঁটু ডুবে যাচ্ছে জলে। সেই জলের মধ্যে দিয়েই ডিঙিতে চাপিয়ে কালী ঠাকুর নিয়ে যাচ্ছেন অনেকে।

সোমনাথ দাস, ঘাটাল: রাজ্য জুড়ে ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গেলেও পশ্চিম মেদিনীপুরের ঘাটালে (Ghatal) এখনও কমেনি জল-যন্ত্রণা। ঘাটাল পুরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ড জলমগ্ন। সেই জল পেরিয়েই কালী প্রতিমা পৌঁছেছে মণ্ডপে মণ্ডপে।

এখনও কমেনি জল-যন্ত্রণা: কোথাও কোমর সমান জল জমে, তো কোথাও হাঁটু ডুবে যাচ্ছে জলে। সেই জলের মধ্যে দিয়েই ডিঙিতে চাপিয়ে কালী ঠাকুর নিয়ে যাচ্ছেন অনেকে। অনেকে আবার কাঁধে করেই প্রতিমা নিয়ে চলেছেন। রাস্তা জলে ডুবে থাকায় বহু জায়গায় পুজো বন্ধ হয়ে গেছে। দুর্গাপুজোর আগেই জল-যন্ত্রণায় বিদ্ধ হতে হয়েছে ঘাটালের বিস্তীর্ণ এলাকার মানুষকে। কালী পুজোতেও প্লাবিত ঘাটালের একাধিক এলাকা। ঘাটালের এক পুজো কমিটির সদস্য পার্থ দাস বলেন, "যেখানে পুজো হওয়ার কথা ছিল সেখানে জল। শুকনো জায়গায় কোনও রকমে ছোট করে পুজোর আয়োজন। জলের জন্য অনোক পুজো বন্ধ হয়ে গেছে।''

ঘূর্ণিঝড় দানার কারণে ভারী বৃষ্টি হয়েছিল ঘাটাল ও তার পার্শ্ববর্তী এলাকায়। সেই জমা জল এখনও নামেনি। ঘাটাল পুরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ড প্লাবিত। জলের তলায় একাধিক পঞ্চায়েত এলাকাও। অনেক রাস্তায় নৌকা চড়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ঘাটালের প্রতিমা ব্যবসায়ী কার্তিক মণ্ডল বলেন, "অবস্থা খুব খারাপ। মানুষ আসতে পারছে না। ঘাটাল ও আশেপাশের অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। কালীপুজো বন্যার জন্য আমাদের অবস্থা খারাপ।'' জল যন্ত্রণায় জেরবার সাধারণ মানুষ। যার প্রভাব পড়ল এবার আলোর উৎসবেও। ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বলেন, "গত কয়েকদিনের বৃষ্টির ফলে ১২টি ওয়ার্ড প্লাবিত। একটি ওয়ার্ডে নৌকা চলছে। দীপাবলি উৎসব মলিন।'' জলের জেরে বন্ধ করতে হয়েছে পুজোও। তাতে মনখারাপ ঘাটালবাসীর। ওই এলাকার এক বাসিন্দা সুদীপ সামন্ত বলেন, "২, ৩ ফুল জল আছে। জলের জন্য অনেক পুজো বন্ধ। আমরা কোনও দিন দেখিনি পুজো বন্ধ হয়েছে বলে। এই প্রথমবার কালী পুজোর সময় জল জমে।''

এই জল যন্ত্রণার মধ্যেই শুক্রবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে মূলত আকাশ পরিষ্কার থাকবে। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Kali Puja 2024: অতিথি আপ্যায়ন থেকে পুজোর প্রস্তুতি, নিজের হাতে ভোগ রান্না মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget