এক্সপ্লোর

Kakdwip: কাকদ্বীপে কালীমূর্তি ভাঙা ঘিরে তুমুল উত্তেজনা, প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ; দ্রুত পদক্ষেপের আশ্বাস

Kalipuja 2025: কালী মূর্তি ভাঙা নিয়ে আসরে বিজেপি। অভিযোগের আঙুল তোলা হল প্রশাসনের দিকে।

কাকদ্বীপ: কাকদ্বীপের (Kakdwip) সূর্যনগরে কালীমূর্তি ভাঙাকে ঘিরে উত্তেজনা । মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ-পথ অবরোধ । রাস্তা অবরোধমুক্ত করতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে খবর । অপরাধীদের খোঁজে চলছে তল্লাশি, দাবি করল রাজ্য পুলিশ । উত্তেজনা সামাল দিতে মূর্তির বিসর্জনের উদ্যোগ পুলিশের । প্রিজন ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়া হল ভাঙা কালী মূর্তি ।

কালী মূর্তি ভাঙা নিয়ে আসরে বিজেপি । অভিযোগের আঙুল তোলা হল প্রশাসনের দিকে । তৃণমূল রাজ্যের প্রশাসনিক উদাসীনতার নগ্ন চিত্র, কটাক্ষ করে বলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য । মৌলবাদীদের তোষণের ফল, সরব বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে কাকদ্বীপের সূর্যনগরে এক কালীমন্দিরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । সেখানে প্রতিমা ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে । বুধবার সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় । এলাকাবাসীরা জড়ো হয়ে লাগাতার বিক্ষোভ দেখাতে শুরু করেন । পুলিশ এসে ভাঙা কালী প্রতিমা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না বলে খবর । বরং সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে । ভাঙা কালীমূর্তি নিয়ে জাতীয় সড়কের ওপর বিক্ষোভকারীরা হাজির হন । দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করে রাখেন ।

পুলিশের তরফ থেকে পরে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয় । সেখানে লেখা হয়, 'বুধবার সকালে একটি মূর্তি ভাঙা অবস্থায় পাওয়া যায় । তদন্ত শুরু হলেও, স্থানীয়দের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয় । জাতীয় সড়ক অবরোধ করে, মূর্তির বিসর্জনে বাধা দেওয়া হয় । বিক্ষোভকারীদের সরাতে ন্যূনতম বলপ্রয়োগ করে পুলিশ । সেই সময়ই পুলিশের উপর পাথর বৃষ্টি করে বিক্ষোভকারীরা । এরপরেই মূর্তির বিসর্জনের ব্যবস্থা করে পুলিশ । অপরাধীদের খোঁজে চলছে তল্লাশি, কাউকে ছাড়া হবে না ।' এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি বাহিনী, দাবি রাজ্য পুলিশের । 

পুলিশের তরফ থেকে দাবি করা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল । জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরূদ্ধ হয়ে পড়ার পরেই পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয় বলে দাবি করেছে পুলিশ । উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ । তারাই বিসর্জনের ব্যবস্থা করে বলে জানিয়েছে পুলিশ । পুলিশ এই দাবি করলেও সকাল থেকে আসরে নেমে পড়ে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা ।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget