এক্সপ্লোর

Diwali 2025: দীপাবলিতে শহরে দূষণের বিষ, বাতাসের দূষণমাত্রা ভয় ধরানোর মতো, AQI ছাড়াল ৩০০ !

Kali Puja Diwali 2025 :  দীপাবলিতে ফের শহরে দূষণের দাপট, এয়ার কোয়ালিটি ইনডেক্স ছাড়িয়েছে ৩০০ ! শহরে কোথায় কী অবস্থা ?

অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়, কলকাতা: দীপাবলিতে ফের শহরে দূষণের দাপট। বাতাসের দূষণমাত্রা ভয় ধরানোর মতো।  এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছাড়িয়েছে ৩০০। গতকাল রাত ১২:০৪ পর্যন্ত বালিগঞ্জে সর্বোচ্চ দূষণের মাত্রা ৩৪৪। গতকাল রাত ১১:০৪ পর্যন্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ৩৩২। গতকাল ১২:০৪ পর্যন্ত বিধাননগর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ৩৩০। গতকাল রাত ১২:০৪ পর্যন্ত রবীন্দ্রসরোবর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ৩২৪। গতকাল রাত ১১:০৫ পর্যন্ত ঢাকুরিয়ায় সর্বোচ্চ দূষণের মাত্রা ৩১৫। 

আরও পড়ুন, এবারও দীপাবলিতে শব্দ দানবের দাপট, রাত বাড়তেই দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি ! কলকাতায় গ্রেফতার ৬৪০

আলোর উৎসবে দূষণের দাপট। সোমবার রাতে কলকাতার একাধিক জায়গায়, বাতাসের দূষণমাত্রা বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩০০ ছাড়িয়েছে। পরিসংখ্যান বলছে, শীতের শুরুর আগেই 'খুব খারাপ' পর্যায়ে রয়েছে বাতাসের গুণগত মান। দূষণের তালিকায় ওপরে নাম রয়েছে বালিগঞ্জ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকার। অন্যদিকে, কলকাতা পুলিশের কমিশনারের দাবি, গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম।

রাত যত বেড়েছে, ততই বেড়েছে শব্দদানবের দাপট। বাজির আওয়াজে কান পাতা দায়। একের পর এক ফোন গিয়েছে থানায়। কিন্তু কে শুনছে কার কথা! হেমন্তে দূষণের চাদরে ঢেকেছে দিল্লি। ভাল নেই রাজ্যের রাজধানীও। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে বলা হয়েছে - কালীপুজোর রাতে, দেদার শব্দবাজির দাপটে বাতাসের মান কার্যত ভয় ধরানোর মত। প্রতি ঘন মিটার বাতাসে Particulate Matter বা PM-এর স্বাভাবিক মাত্রা ১০০ মাইক্রোগ্রাম। সেখানে সোমবার  রাত ১২টা ৪ মিনিট পর্যন্ত, বালিগঞ্জে Air quality index বা AQI ছিল ৩৪৪। তার এক ঘণ্টা আগে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় সেই মাত্রা ছিল ৩৩২। 
 
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিমাপ অনুযায়ী, রাত ১২টা ৪ মিনিট পর্যন্ত, বিধাননগর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল ৩৩০। একই সময় পর্যন্ত, রবীন্দ্রসরোবর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল ৩২৪। সেই তুলনায় তালিকায় নীচের দিকে নাম রয়েছে ঢাকুরিয়ার। সেখানে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত, সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল ৩১৫। কী এই Particulate Matter বা PM? Particulate Matter বা PM হচ্ছে বাতাসের মধ্যে মিশে থাকা কঠিন বা তরল কণা। আমাদের মাথার একটি চুলের পরিধির ৫ থেকে ৭ গুন ছোট হচ্ছে বাতাসে সব থেকে বড় ধুলিকণার পরিমাপ। যাকে বলা হয় PM10 বা Particulate Matter10। আর তার চার ভাগের একভাগ আকারের ছোট কণার পরিমাপ Particulate Matter2.5 বা  PM2.5। 

প্রশ্বাসের সঙ্গে যা আমাদের শরীরে ঢোকে। সহনশীল মাত্রা ছাড়ালেই শরীরে সৃষ্টি করে নারা জটিলতা। ডেকে আনতে পারে মৃত্যু। Air quality index বা AQI শূন্য থেকে ৫০ হলে, বাতাসের মান খুব ভাল। ৫১ থেকে ১০০-র মধ্যে হলে তা সন্তোষজনক। ১০১ থেকে ২০০ হলে তা মডারেট বা মোটামুটি।  AQI ২০০ থেকে ৩০০ পর্যন্ত থাকলে সেখানকার বাষুদূষণ উদ্বেগজনক। এই বাতাসে বেশিক্ষণ থাকলে ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে। ৩০১ থেকে ৪০০ পর্যন্ত পৌঁছে গেলে তা মারাত্মক। ৪০১-৫০০ তীব্র দূষণের সূচক। এরকম জায়গায় বেশিক্ষণ নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের মারাত্মক সমস্যা হতে পারে।
 
আদালতের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র নির্দিষ্ট সময়ে সবুজ বাজিতে ছাড় থাকলেও, শব্দবাজির আওয়াজ থেকে রেহাই এবারও রেহাই পাননি রাজ্যবাসী। যদিও কলকাতার পুলিশ কমিশনারের দাবি, গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম। অন্যদিকে, মঙ্গলবার সকালে প্রায় গ্যাস চেম্বারে পরিণত হয় রাজধানী দিল্লি।  পরিমাপ অনুযায়ী, ঘন এবং ভারী ধোঁয়ার আস্তরণে ঢাকা পড়া দিল্লির বাতাসের মান ছিল 'অত্যন্ত খারাপ'। কোনও কোনও এলাকাকে দূষণের 'রেড জোন' বলে চিহ্নিত করা হয়। Central Pollution Control Board বা CPCB-র পরিমাপ অনুযায়ী, মঙ্গল সকাল ৮টা পর্যন্ত দিল্লির সামগ্রিক Air quality index ছিল ৩৫০। তার মধ্যে বাওয়ানায় সকাল ৮টা পর্যন্ত ৪২৩ AQI রেকর্ড করা হয়েছে। জাহাঙ্গীরপুরীতে ৪০৭ AQI  এবং ওয়াজিরপুরে AQI ছিল ৪০৮।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget