এক্সপ্লোর

Kali Puja Weather : সকালেই আকাশ মেঘলা, কালীপুজোর উৎসবে কি বাধা হবে বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর?

কালীপুজোর আবহাওয়া নিয়ে এল আবহাওয়া দফতরের পূর্বাভাস। কালীপুজোতেও বৃষ্টি হবে কিনা তা নিয়ে একরকম চিন্তায় ছিল বঙ্গবাসী ৷ জেনে নিন কী বলছে, আলিপুর আবহাওয়া অফিস । 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কালীপুজোর দিন বৃষ্টি হবে না, জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস।
  • মঙ্গলবার থেকে পরিষ্কার রোদ, মিলবে শীতের আমেজ।
  • সপ্তাহের শেষে ছট পুজোর সময় ফের বৃষ্টির সম্ভাবনা।
  • উপকূলের জেলাগুলিতে ২৫শে অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।

কলকাতা : আজ অমাবস্যা তিথিতে রাজ্যজুড়ে দেবী কালীর আরাধনা , সেই সঙ্গে আলোর উৎসব, আতসবাজির খেলা৷ ঘরে ঘরে দীপ প্রজ্জ্বলনের দিন। আইএমডি বর্ষা বিদায়ের খবর দেওয়ার পর থেকে দিনকয়েক ভালই রয়েছে আবহাওয়া। শীতের আগমনী বার্তা দিচ্ছে সকালের কুয়াশা। তাপমাত্রাও কমের দিকে। এরই মধ্যে কালীপুজোর আবহাওয়া নিয়ে এল আবহাওয়া দফতরের পূর্বাভাস। কালীপুজোতেও বৃষ্টি হবে কিনা তা নিয়ে একরকম চিন্তায় ছিল বঙ্গবাসী ৷ জেনে নিন কী বলছে, আলিপুর আবহাওয়া অফিস । 

আলিপুরের আঞ্চলিক আবহাওয়া দফতরের আবহাওয়া বিভাগের প্রধান এইচ আর বিশ্বাস বলেন, "উত্তর-পূর্ব দিক থেকে আসা বাতাসের প্রভাবে আর্দ্রতা প্রবেশ করছে বঙ্গে ।  সাগরের উপর একটি সিস্টেমের পরোক্ষ প্রভাব রয়েছে। উত্তর-পূর্ব দিক থেকে আসা কিছু বাতাস সাগর দিয়ে আসছে।"                     

সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার পাওয়া যাবে। কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। 

কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে সকালের দিকে হালকা মেঘলা আবহাওয়া থাকলেও, বর্ষণের আশঙ্কা কম।  আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে , সোমবার থেকে দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি কমছে। আসবে শীতের আমেজ। ধীরে ধীরে আবহাওয়া বদল হবে । পাতা ঝরার মরশুম শুরু হবে। শীতের ঝলমলে রোদের দেখা মিলবে । কালীপুজো ও ভাইফোঁটায় দক্ষিণের জেলাগুলিতে উৎসবে বাধা হবে না বৃষ্টি। 

তবে, সপ্তাহের শেষে ছট উৎসব চলাকালীন ফের হাওয়া বদলের ইঙ্গিত রয়েছে। বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর । ২৫ অক্টোবর শনিবার উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ; বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে হাওয়া অফিস। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে অন্যান্য জেলাতেও। দক্ষিণের হাওয়া  ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

এখন দক্ষিণ - পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় সুস্পষ্ট হয়েছে নিম্নচাপ। এই সিস্টেম গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপ এলাকা আগামী ২৪ ঘন্টায় তৈরি হতে পারে লাক্ষাদ্বীপ সংলগ্ন কর্ণাটক ও কেরল উপকূলের এলাকায়। দক্ষিণ-পূর্ব আরব সাগর; লাক্ষাদ্বীপ এবং কেরল কর্ণাটক উপকূলে এর প্রভাব পড়তে পারে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েআরো শক্তিশালী হতে পারে। বলে অনুমান আবহবিদদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget