এক্সপ্লোর

BJP Worker Murder: 'মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই, বাড়িতে পুলিশ এসে খুন করেছে', বিস্ফোরক বিজেপি কর্মীর মা

আর এরপরই পুলিশের বিরুদ্ধে গুলি করে এক যুবককে মারার অভিযোগ ওঠার পরই, তাঁর পরিবার মুখ্য়মন্ত্রীর মন্তব্য়কে হাতিয়ার করে ক্ষোউ উগড়ে দিচ্ছে!

সন্দীপ সরকার, বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, কালিয়াগঞ্জ: মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরই, রাতে বাড়িতে এসেছিল পুলিশ। গুলি করে খুন করেছে ছেলেকে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কালিয়াগঞ্জে নিহত যুবকের মা। একই অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। সূত্রের খবর, কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে পুলিশের ভূমিকায় ক্ষুবধ হয়ে বুধবার মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, পুলিশ কি বালা পরে ছিল?

আর এরপরই পুলিশের বিরুদ্ধে গুলি করে এক যুবককে মারার অভিযোগ ওঠার পরই, তাঁর পরিবার মুখ্য়মন্ত্রীর মন্তব্য়কে হাতিয়ার করে ক্ষোভ উগড়ে দিচ্ছে!

নিহত যুবকের মা জ্যোৎস্না বর্মন বলছেন, তোমরা কি চুড়ি পরে আছ? কেন, চুড়ি পরে আছ কি তোমরা? কেন শায়েস্তা করতে পার না? কেন শায়েস্তা করতে পার না? পুলিশকে বলছিল, থানাকে বলছিল। সেই রাতে ঘটনা ঘটে গেল। আগে আমরা বাইরে দেখছিলাম, এখন আমরা বাড়িতে দেখছি।

এ দিকে পুলিশের হাত থেকে যে জেঠুকে বাঁচাতে গিয়ে, পুলিশের গুলিতে যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, সেই ৭৫ বছরের সবেন বর্মনকেই কালিয়াগঞ্জ থানায় হামলার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

তাঁকে, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রায়গঞ্জ আদালত। খুনের চেষ্টা, আগুন লাগানো, সরকারি সম্পত্তি লুঠ, সরকারি কর্মীদের মারধরের অভিযোগ-সহ ধৃতের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

নিহত যুবকের বাবা রবীন্দ্রনাথ বর্মনকে প্রশ্ন করা হয়েছিল - গুলিটা চালাল কে? তিনি উত্তর দেন পুলিশ চালাল, থানার পুলিশ চালাল। এরপর তাঁকে ফের প্রশ্ন করা হয় ওরা কি ইউনিফর্মে ছিল? উত্তর আসে ইউনিফর্মে ছিল, গাড়ি নিয়ে এসেছিল।

শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার ট্যুইটারে লিখেছেন, গতকাল (বুধবার) বিকেলে এক সাংবাদিক সম্মেলনের মমতা বন্দ্যোপাধ্যায়, কালিয়াগঞ্জের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং তার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ সেই নির্দেশ পালন করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের মাশুল তাঁকে দিতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বিজেপি যে তাণ্ডব করেছে, পুলিশকে বলব দলমত দেখার দরকার নেই। স্ট্রেট অ্যারেস্ট করুক। প্রপার্টি অ্যাটার্চ করতে হবে। 

তৃণমূল কংগ্রেসের রাজ্য়সভার সাংসদ শান্তনু সেনের কথায়, মমতা দায়ী এই প্রসঙ্গ ছাড়া অন্য় বাইট এখানে দেবে না। চলে গেল তরতাজা একটা ছেলে। আর কোনওদিন সোহাগ করতে পারবে না মা। এর জন্য় কে দায়ী? তারা কি কোনওদিন শাস্তি পাবে? না কি দুদিন রাজনীতির পর সব ঠাণ্ডা হয়ে যাবে? 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget