এক্সপ্লোর

Kaliaganj: কালিয়াগঞ্জে রাজবংশী যুবকের মৃত্যুতে হাইকোর্টের দ্বারস্থ বর্মন পরিবার

HC on Kaliaganj: কালিয়াগঞ্জে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ পরিবার। মামলা দায়ের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

কলকাতা: কালিয়াগঞ্জে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ( Kaliaganj Youth Death) ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ পরিবার। (Calcutta High Court) আদালতের দ্বারস্থ মৃত্যুঞ্জয় বর্মনের ভাই মৃণালকান্তি বর্মন। সিবিআই তদন্ত (CBI investigation) চেয়ে মামলা দায়েরের আর্জি জানানো হয়েছে। মামলা দায়েরের অনুমতি চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ। মামলা দায়ের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice)। আগামীকাল শুনানির সম্ভবনা রয়েছে।

কালিয়াগঞ্জে (Kaliganj Update) রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্তভার নিয়েছে সিআইডি। পাশাপাশি, অভিযুক্ত পুলিশ কর্মীর তরফেও একটি অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগেরও তদন্ত করবে সিআইডি।গতকালই কালিয়াগঞ্জ থানায় গিয়ে দুটি মামলার নথিপত্র সংগ্রহ করেছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা।

অভিযোগ ওঠে, গত শুক্রবার গভীর রাতে কালিয়াগঞ্জের চাঁদগাঁ গ্রামে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে হানা দেয় পুলিশ। ধরপাকড়ের সময় এএসআই মোয়াজ্জেম হোসেনের গুলিতে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয়ের মৃৃত্যু হয় বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। তাঁদের বিরুদ্ধেও পুলিশকে আক্রমণের পাল্টা অভিযোগ করেন ওই পুলিশ কর্মী। 

ধর্ষণ ও খুনের অভিযোগে ইতিমধ্য়েই উত্তপ্ত কালিয়াগঞ্জ। পুড়েছে থানা চত্বর। সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি। আর সেই কালিয়াগঞ্জেই আরও এক প্রাণহানি। গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু হল মৃত্য়ুঞ্জয় বর্মনের। পরিবারের অভিযোগ, গভীর রাতে অভিযান চালানোর সময় গুলি চালায় পুলিশ। শুক্রবার যেখানে নাবালিকা ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল, সেখান থেকে রাধিকাপুরের দূরত্ব ৩০ কিলোমিটার। যেখানে খুন হয়ে গেলেন মৃত্যুঞ্জয় বর্মন (৩৩)। 

নিহত মৃত্য়ুঞ্জয় বর্মন শিলিগুড়িতে একটি নির্মাণ সংস্থায় সুপারভাইজারের কাজ করতেন। আত্মীয়ের বিয়ে উপলক্ষে দিন দশেক আগে বাড়ি এসেছিলেন। আর সেই তাঁকেই গুলি করে মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি, বুধবার ২টো নাগাদ, ৩টে গাড়িতে চড়ে কালিয়াগঞ্জের চাঁদগাঁয় বিষ্ণু বর্মনের বাড়িতে হানা দেয় পুলিশ। বিষ্ণুকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকে তুলে নিয়ে যায় তারা। সেইসময় গ্রামবাসীরা বাধা দেওয়ায়, পুলিশ ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তখনই মৃত্যুঞ্জয়ের বুকে একটি গুলি লাগে।

আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?

 আরও পড়ুন, ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?

হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি গুলির খোলও। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেত্রী ও  রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান কৃষ্ণা বর্মন আগেই বলেছেন, 'বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মন ঘটনাস্থলে ছিল না এই গ্রামের কেউই কালিয়াগঞ্জে অশান্তির ঘটনায় যুক্ত নয়। পুলিশ ঠিক কাজ করেনি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget