এক্সপ্লোর

HC On Kaliganj Incident: হাইকোর্টের দ্বারস্থ তামান্নার মা, 'মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, কেন আমাকে এতদূর আসতে হয়েছে ?'

Kaliganj Incident Tamanna Parents In High Court: কালীগঞ্জ কাণ্ডে এখনও অধরা অভিযুক্তরা, ন্যায়বিচারের দাবিতে হাইকোর্টে তামান্নার পরিবার, কী বললেন মৃতার মা ?

কলকাতা: কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন, 'তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোড়া বোমার আঘাতে' ৯ বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনা ঘটে। কালীগঞ্জে ভোট-হিংসায় ৯ বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনার পর ১০ দিন কেটে গেছে। ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও, গ্রেফতার হয়েছে মাত্র ৯ জন। ১৫ জন অভিযুক্ত এখনও  অধরা। এবার ন্যায়বিচারের দাবিতে কলকাতা হাইকোর্টে এবার তামান্নার পরিবার। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করে, আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন তামান্নার মা। তবে পুলিশে আস্থা আছে। কিন্তু পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন তিনি।

আরও পড়ুন, 'নকল ডিগ্রি..', ২ বছরের জন্য বাতিল চিকিৎসক শান্তনু সেনের রেজিস্ট্রেশন !

কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফলাফলে এগিয়ে ছিল তৃণমূল। অভিযোগ, চূড়ান্ত ফল ঘোষণার আগেই বিজয়োল্লাসের নামে, সিপিএম ও কংগ্রেস সমর্থকদের বাড়ি বেছে বেছে বোমাবাজি শুরু হয়েছিল বলে অভিযোগ। পরিবারের দাবি, মায়ের সঙ্গে পুকুরে যাচ্ছিল তামান্না। হঠাৎ পিছনে থেকে উড়ে আসে বোমা। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ বছরের বালিকার।

ন্যায়বিচারের দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তামান্নার মা-বাবা।  তামান্না খাতুনের মা বলেন, হাইকোর্টে ন্যায্য বিচার চাইতে এসেছি। আমার ছোট্ট মেয়ে তামান্নাকে মেরে ফেলেছে। মেয়ের জন্য ন্যায্য বিচার চাই আমরা।' এরপর ভিড়ের মধ্যে ক্ষোভ প্রকাশ করে মমতা দিদিকে জিজ্ঞেস করুন না, একটু যান মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, কেন আমাকে এতদূর আসতে হয়েছে ?! মমতাদিকে প্রশ্ন করুন, কেন তামান্না হারিয়েছে ?' আবারও বলতে শোনা যায় তাঁকে।  

এদিন কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, অপরাধীরা আজও ঘুরে বেড়াচ্ছে। সেখানকার SP গোটা ঘটনাটাকে বিপথে চালানার চেষ্টা করেছিলেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু তামান্নার মায়ের দৃঢ় প্রত্যয় এবং সাহস, তাঁর বুদ্ধিমত্তার জন্য, সেখানকার প্রশাসনকে বাধ্য করেছে এফআইয়ার নিতে।.. কিন্তু আজ সেখানকার অপরাধীরা মুক্তাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। সমস্ত মানুষ চাইছে, এর বিচার হোক।' 

মেয়ের মৃত্য়ুর বিচার ও সব দোষীদের গ্রেফতারির দাবিতে, পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তামান্নার মা। কিন্তু, ১০দিন পরও অধরা ১৫ জন অভিযুক্ত। এই প্রেক্ষিতে ফের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সন্তানহারা মা। নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন শেখ বলেন, 'পুলিশ সঠিকভাবে কাজটা করছে না, বা, করতে দিচ্ছেন না পুলিশকে। আমরা শপথ নিয়েছি, তামান্নাকে যারা মেরেছে, আমার কলিজার টুকরোকে যারা মেরেছে তাদেরকে শাস্তি দেব।'

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget