এক্সপ্লোর

Kalighat OC Suspended: আগ্নেয়াস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি ! সাসপেন্ড কালীঘাট থানার ওসি গৌতম দাস

Kolkata News: আগ্নেয়াস্ত্র হাতে OC গৌতম দাসের ছবি ঘিরে বিতর্ক। আগ্নেয়াস্ত্র হাতে ছবির সঙ্গে লেখা 'নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি'।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : সোশাল মিডিয়ায় ছবি ঘিরে বিতর্ক, সাসপেন্ড কালীঘাট থানার OC । কালীঘাট থানার OC গৌতম দাসকে সাসপেন্ড করল লালবাজার। কালীঘাট থানার নতুন ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়। চামেলি মুখোপাধ্যায় এর আগে উল্টোডাঙা থানার OC ছিলেন। 'চেম্বারেই অস্ত্র নিয়ে পোজ, ক্যাপশনে 'নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি', কালীঘাট থানার OC-র ছবি পোস্ট করে কমিশনে নালিশ তৃণমূলের। ভোটের আগে কালীঘাট থানার OC বদল, গণনার আগে নতুন OC. আজই নতুন ওদি কালীঘাট থানার দায়িত্ব নেবেন বলে খবর। 

'সিংহম-কে নিয়ে আসুন, সমাধান হয়ে যাবে', ফলতায় পুনর্নির্বাচনের সঙ্গে নিরাপত্তার দাবিতে পথে মহিলারা 

আগ্নেয়াস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় OC গৌতম দাসের ছবি ঘিরে বিতর্ক। আগ্নেয়াস্ত্র হাতে ছবির সঙ্গে লেখা 'নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি'। আগ্নেয়াস্ত্র হাতে OC-র ছবি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন, কলকাতার CP-কে চিঠি দেওয়া হয়েছে। CEO দফতরকেও চিঠি তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের। 'এই আগ্নেয়াস্ত্র কি ওঁকে দেওয়া হয়েছে, উনি কি এই অস্ত্র চালানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত?' উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, দাবি জয়প্রকাশ মজুমদারের। সার্ভিস রুল ভাঙার অভিযোগে সাসপেন্ড কালীঘাট থানার OC. 

ভোটে মার খেয়ে থাকলে পুরস্কার মিলবে, ঘোষণা মমতার, বললেন, ‘বিজেপি ২০০-৩০০ ভোটে জিতছে দেখলে…’ 

২০০৮ ব্যাচের সাব-ইন্সপেক্টর গৌতম দাস কয়েকদিন আগেই ইন্সপেক্টর পদে উন্নীত হয়েছিলেন। ভোটের আগে তাঁকে কালীঘাট থানার ওসি হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। ভোটের দিন তিনি কর্তব্যরত ছিলেন ভবানীপুর বিধানসভার বিভিন্ন স্পর্শকাতর কেন্দ্রে। এগুলি কালীঘাট থানার অন্তর্গত। গতকাল গৌতম দাস একটি ছবি দেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে নিজের চেম্বারেই হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বসে রয়েছে তিনি। ছবির ক্যাপশনে লেখা পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য তিনি তৈরি। এই ছবি নিয়েই শুরু হয় বিতর্ক। জাতীয় নির্বাচন কমিশন, কলকাতা পুলিশের কমিশনার এবং সিইও দফতরকে তৃণমূলের তরফে চিঠি দেন জয়প্রকাশ মজুমদার। 

কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া ব্যবহারের কিছু নিয়ম-নীতি রয়েছে। নির্বাচন কমিশনেরও কিছু নিয়ম রয়েছে। সেই ভিত্তিতে একজন পুলিশ অফিসার কীভাবে এই ধরনের ছবি, ক্যাপশন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। লালবাজারের তরফে নিয়ম ভাঙার অভিযোগেই কালীঘাট থানার ওসি গৌতম দাসকে কিছুক্ষণ আগে সাসপেন্ড করা হয়েছে। লালবাজারের তরফে স্পষ্ট ভাবে এও জানানো হয়েছে যে, আগামী দিনেও যদি কোনও পুলিশকর্মী, আধিকারিক এই ধরনের ছবি, ক্যাপশন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তাহলে তাঁর বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget