এক্সপ্লোর

Kalimpong Tourism: এক অ্যাপেই সব হদিশ, হাতের মুঠোয় কালিম্পং

Kalimpong Tourism App:আধুনিক সময়ে পর্যটন টানতেও নতুন পদক্ষেপ প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই এল শুধুমাত্র কালিম্পঙের জন্য একটি অ্যাপ।

উমেশ তামাঙ্গ, কালিম্পং: পাহাড় বলতেই বাঙালিদের কাছে পয়লা নম্বরে আসে দার্জিলিং। তার কারণও রয়েছে। কিন্তু পাশেই রয়েছে আরও একটি জেলা। প্রাকৃতিক সৌন্দর্যে যার কোনও কমতি নেই। সৌন্দর্যের সঙ্গেই রয়েছে নিস্তব্ধতা। কোলাহল এখনও ছুঁতে পারেনি হিমালয়ের কোলে থাকা বাংলার এই জেলাটিতে। সেই টানেই ইদানিং সেখানেও ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। কিন্তু আধুনিক সময়ে পর্যটন টানতেও নতুন পদক্ষেপ প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই এল শুধুমাত্র কালিম্পঙের (Kalimpong) জন্য একটি অ্যাপ। নাম কালিম্পং টুরিজম অ্যাপ (Kalimpong Tourism App)।  এনআইসি, ওয়েস্ট বেঙ্গল (NIC, West Bengal)-এর তরফে এই কাজটি করা হয়েছে। 

কোথায় মিলবে?
এখন সিকিউরিটি অডিট (Security Audit) করা হচ্ছে অ্যাপটির। সেটা মিটে গেলেই গুগল প্লে স্টোরে (Google Play Store) পাওয়া যাবে এই অ্যাপটি।


Kalimpong Tourism: এক অ্যাপেই সব হদিশ, হাতের মুঠোয় কালিম্পং

এক অ্যাপেই কালিম্পং:
ধরুন আপনি ঘুরতে যাবেন কালিম্পঙে। কোথায় যাবেন? কী খাবেন? কীভাবে ঘুরবেন? এসব তথ্যের জন্য আপনাকে আর ইন্টারনেট হাতড়াতে হবে না। ওই একটি অ্যাপেই পর্যটকের যাবতীয় প্রশ্নের উত্তর থাকছে। শুধু ঘোরার জায়গাই নয়, পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন থেকে শুরু করে কোথায় হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সব তথ্যই থাকছে ওই অ্যাপে। রয়েছে এটিএম -এর লোকেশনও। জেলার ঘুরতে এসে যাতে কোনও পর্যটকের সমস্যা না হয় সেই কারণেই সব তথ্য রাখা হয়েছে এখানে। শুধু ঘোরার সুবিধাই নয়, নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে পুলিশ স্টেশন ও হাসপাতালের তথ্যও রাখা হয়েছে।  

পর্যটক তো বটেই, পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই উপকার পাবেন এই অ্যাপ থেকে। কারণ, সেখানে হোটেল-রিসর্ট-হোম স্টে ব্যবসায়ীরা ওই অ্যাপে তাদের সম্পর্কে বিশদ বিবরণ দিতে পারবেন ওই অ্যাপে। উল্টোদিকে, পর্যটকরা তাদের অভিজ্ঞতার কথাও লিখতে পারবেন ওই অ্যাপে। ফলে দু-তরফেই মিলবে উপকার। ওই রিভিউ দেখে প্ল্যান করতে পারবেন অন্য পর্যটকরাও। 

আরও পড়ুন: প্রেমের টানে ঘরছাড়া! টোটোচালকদের সঙ্গে বাড়ি ছাড়লেন একই পরিবারের ২ গৃহবধূ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget